Admin
২৬ ডিসেম্বর ২০১৮, ৬:০৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইফুদ্দিন ভান্ডারীর প্রচারণায় নজিবুল বশরের সমর্থকদের হামলা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ ফটিকছড়িতে আসনে ইসলামী ফ্রন্টের প্রার্থী সাইফুদ্দিন মাইজভান্ডারীর নির্বাচনী প্রচারণায় হামলা করেছে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডীরর সমর্থকরা।

হামলাকারীরা ইসলামী ফ্রন্টের নির্বাচনী প্রচারনার সিএনজি অটোরিক্সাসহ ৪টি গাড়ী ভাঙচুর করে। এসময় ইসলামী ফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া বলে জানায় ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বিবিরহাট বাস স্টেশন এবং মনিরা কমিউনিটি সেন্টারের সামনের এলাকায় দু দফায় এ হামলার ঘটনা ঘটে।

ইসলাম ফ্রন্ট প্রার্থী মনোনীত প্রার্থী বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, সরকার দলীয় নৌকা প্রতীকের কর্মীরা এ হামলা চালিয়েছে।

তিনি বলেন ফটিকছড়ির বিবিরহাট বাসস্টেশন এলাকায় নির্বাচনী প্রচারনা চালানোর সময় ১০/১৫ জনের একটি গ্রুপ ইসলামী ফ্রন্টের শান্তিপূর্ণ প্রচারণায় হামলা করে।

দেশীয় অস্ত্রে সজ্জিত গ্রুপটি হঠাৎ কোন কিছু বুঝে উঠার আগে হামলা চালায়। পরে ইসলামী ফ্রন্টের কর্মী এবং স্থানীয় প্রতিরোধ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার হামলার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানাতে পারবো।

এ দিকে এ ঘটনার পর উপজেলার বাস স্টেশনের মুক্তিযোদ্ধা চত্ত্বরে তাৎক্ষনিক এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে ইসলামী ফ্রন্ট প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী বলেন, আমরা আজকে দলের চেয়ারম্যানসহ সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছিলাম। সেখানে সরকারী দলের নৌকার কর্মীরা আমাদের প্রচারনার উপর অতর্কিত হামলা করে।

তিনি এ ঘটনার জন্য ফটিকছড়ির সাংসদ নজিবুল বশরকে দায়ী করেন। প্রতিবাদ সমাবেশে ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেন, ফটিকছড়িতে মোমবাতির পক্ষে গনজাগরন সৃষ্টি হয়েছে।

এ গনজাগরন স্তব্ধ করার শক্তি কারো নেই। আমাদের আদর্শিক কাফেলা, আমরা শান্তিতে বিশ্বাসি। আমরা কারো প্রতি পক্ষ নই। আমরা স্বাধীনতার পক্ষের মানুষ।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রচারনায় প্রতি পদে পদে বাধা দেয়া হচ্ছে। কিন্তু আপনারা যদি এটা বন্ধ না করেন তাহলে সারা দেশে যদি আন্দোলন ছড়িয়ে পরে সে জন্য আপনারা দায়ি থাকবেন।

উল্লেখ্য, এই আসনে মহাজোটের মনোনীত নৌকা প্রতিকে নির্বাচন করছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান বর্তমান এমপি নজিবুল বশর। এবার তারই বিরুদ্ধে ইসলামী ফ্রন্টের প্রার্থী হিসেবে মোমবাতি (স্বতন্ত্র) প্রতিকে লড়ছেন সাইফুদ্দিন আহম মাইজভান্ডারী।

এছাড়াও এই আসনে ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপির ধানের শীষ প্রতিকে আজিম উল্লাহ বাহার ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকে লড়ছেন মো.

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০