Admin
৬ এপ্রিল ২০২১, ৯:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পুতিনের নতুন আইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক আইনে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে ২০৩৬ সাল পর্যন্ত তাঁর ক্ষমতায় থাকার সুযোগ তৈরি হয়েছে। দেশটির সরকারি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নতুন আইন অনুযায়ী, ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর আরও দুইবার ক্ষমতার জন্য লড়তে পারবেন পুতিন। ৬৮ বছর বয়সী এই নেতার ৮৩ বছর পর্যন্ত ক্ষমতার মসনদে থাকার পথ সুগম হলো। বর্তমানে প্রেসিডেন্ট হিসেবে টানা দ্বিতীয়বার এবং এ নিয়ে মোট চারবার এই পদে ছিলেন পুতিন।

গত বছর গণভোটের মাধ্যমে সংবিধানে সংশোধনী আনা হয়। সমালোচকরা ওই সংশোধনীকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়ে থাকেন।

পুতিনের স্বাক্ষর করা নতুন আইনে ভবিষ্যতে রাশিয়ার প্রেসিডেন্ট দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কিন্তু তাঁর বর্তমান ও আগের মেয়াদ ধর্তব্য হবে না। এ ছাড়া বিদেশি নাগরিকত্ব থাকা কেউ প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না বলে শর্ত যুক্ত করা হয়েছে নতুন আইনে।

গত মাসে রুশ পার্লামেন্টের নিম্ন ও উচ্চকক্ষে আইনটি পাসও হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০