Admin
৮ ডিসেম্বর ২০২০, ৪:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাপাহারে গরীবে নেওয়াজ নার্সিং হোম ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের নানাবিধ অনিয়ম পর্ব-১

আবু বক্কার,সাপাহার নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অবস্থিত গরীবে নেওয়াজ নার্সিং হোম, ক্লিনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টারের বিরুদ্ধে নানাবধি অনিয়মের অভিযোগ উঠেছে।
একটি নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জানা গেছে, উপজেলা সদরের হাসপাতাল রোডে অবস্থিত গরীবে নেওয়াজ নার্সিং হোম কিèনিক এন্ড ডায়াগনোষ্টিক সেন্টার। এই ক্লিনিকের মালিক ডাঃ নুর মোহাম্মদ নুরু। দীর্ঘদিন আগে তিনি সাপাহারে এসে গার্লস স্কুল সংলগ্ন একটি বিল্ডিংয়ে তার ক্লিনিক ব্যাবসা চালু করেন। পরবর্তী সময়ে নিজের আচার আচরণের জন্য স্থানীয় লোকজনের চোখে একজন অপছন্দনীয় ব্যক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করেন। সেসময় থেকে তার নানারকম অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয় লোকজন সহ ভুক্তভুগীরা। আজো পর্যন্ত সে ডাক্তার কোথা থেকে এসেছে , তার বাড়ী কোথায় সে নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েই গেছে। ওই সময় স্থানীয় দুইজন ভালো মাপের সাংবাদিক তার অনিয়মের সংবাদ সংগ্রহের জন্য গেলে তাদেরকে ফাঁসিয়ে থানায় একটি চাঁদাবাজী মামলা দায়ের করে ওই ডাক্তার । পরে তিনি চাঁদাবাজি প্রমান না করতে পয়ে থানায় অপমানিত হন। তার ক্লিনিকে গ্রাম থেকে গরীব অসহায় মেয়েদের নিয়ে এসে নার্স বলে চালিয়ে নিতেন ডাক্তার নূরু। কিন্তু সে মেয়েগুলো কেউ কেউ স্কুলের বারান্দা পর্যন্ত মাড়ায়নি বলে জানান একটি গোপন সূত্র। যত্র তত্র ভাবে নিজেই অ্যানেসথেসিয়া দিয়ে কোন রকম অপারেশন শেষ করে ডাক্তার নুরু। তার পর প্রশিক্ষণ প্রাপ্ত কোন নার্স ছাড়াই অশিক্ষিত , অর্ধ শিক্ষিত মেয়েদের দিয়ে সেবা চলতো ক্লিনিকের রোগীদের। যেখানে একজন স্বীকৃত অ্যানেসথেসিয়া ডাক্তার দিয়ে অজ্ঞান ম্যানেজ করার কথা সেখানে নুরু কোন শক্তিতে একাই রোগীদের জীবন নিয়ে খেলা করছেন এমনটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে।
এছাড়াও রোগীদের নিকট উচ্চ মূল্য ছাড়া অপারেশন করেননা ডাক্তার নূরু। এমনকি স্বল্প মূল্যের ঔষধ দিয়ে কোন রকম বেডে রেখে পরে ছাড়পত্রে লেখেন উচ্চ ও নামকরা কোম্পানীর দামী ঔষধ। অপারেশন পরবর্তী সময়ে রোগীকে একটি এমোক্সাসিলিন , একটি ডাই ক্লোফেনাক, একটি ওরট্যাক বা নিওট্যাক ইঞ্জেকশন দেওয়া হয় রোগীদের । পরবর্তী সময়ে খাবার জন্য ওই একই গ্রুপের ঔষধ দেওয়া হয় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কিছু রোগীর লোকজন।
বর্তমানে একটি স্বীকৃত ক্লিনিকে ৩জন সার্বক্ষনিক ডাক্তার, ১ জন অ্যানেসথেসিয়া ডাক্তার, ৩ জন ডিপ্লোমা নার্স, ২ জন সহকারী নার্স, ৩ জন আয়া, ৩ জন সুইপার, ৩ জন ওয়ার্ডবয়, একজন ম্যানেজার থাকার কথা থাকলেও নূর মোহাম্মদ ও তার দ্বিতীয় স্ত্রী ছাড়া একটি কাকপক্ষীও নেই ওই ক্লিনিকে বলে জানা গেছে। কাগজ কলমে নার্স ডাক্তার থাকলেও বাস্তবে তারা স্বামী-স্ত্রী মিলে চালাচ্ছেন অপারেশন ও রোগীর সেবাদানের কাজ। এভাবে ক্লিনিকে জনবল সংকট থাকলে রোগীর বেহাল দশা এমনকি মৃত্যু হতে পারে বলছনে বিশেষজ্ঞরা। যা এর পূর্বে ওই ক্লিনিকে ঘটেছে। তার অপকর্মের কোন কথা কেউ বলতে গেলেই তাদেরকে কোন এক অপশক্তির ভয় দেখিয়ে দমিয়ে রাখেন ওই ডাক্তার।
এছাড়াও প্যাথলজি, আলট্রাসনোগ্রাফী ও এক্সরে মেশিন একাই চালান ডাক্তার নুর মোহাম্মদ। এছাড়াও প্যাথলজি, এক্সরে ও আলট্রাসনোগ্রাফি মেশিন একাই চালান ডাক্তার নুরু। এ বিষয়ে ধারাবাহিক সংবাদ থাকছে দ্বিতীয় পর্বে।
এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রুহুল আমিনের সাথে কথা হলে তিনি বলেন, “গরীবে নেওয়াজ ক্লিনিকের ডাক্তারের কাগজপত্রাদি ঠিক আছে। তবে আমরা একদিন অভিযান পরিচালনা করতে তার ক্লিনিকে গেলে সেখানে কোন নার্স বা অন্য কাউকে পাওয়া যায়নি”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিচ্ছে সরকার

খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত

ফরিদপুরে বিএসটিআইর বিশেষ সার্ভিল্যান্স অভিযান: ৬ ফিলিং স্টেশনে পরিমাপে মিল, তেলের নমুনা সংগ্রহ

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক ৫

ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভায় উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

নগরকান্দায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষিত মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

বোয়ালমারীতে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ইমরান শেখ সাময়িক বরখাস্ত

অন্ধত্ব রুখতে পারেনি জীবনের চাকা: সদরপুরের দৃষ্টিপ্রতিবন্ধী জুয়েলের অদম্য সংগ্রাম

১০

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১১

নতুন বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপন করতে হবে –মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

১২

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

১৩

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার বিশৃঙ্খল অবস্থানে নিত্যদিনের যানজট, ভোগান্তিতে জনসাধারণ

১৪

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৫

ফরিদপুরে সাংবাদিকসহ একই পরিবারের ওপর হামলা, মামলার ৫ দিনেও গ্রেফতারহীন আসামিরা

১৬

ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৭

সদরপুরে ভ্রাম্যমান আদালতে ইয়াবা সরবরাহকারী যুবকের কারাদণ্ড

১৮

একই জমি নিয়ে ফের মামলা, হয়রানির অভিযোগে প্রতিকার চাইলেন জরিনা গং

১৯

কোনো এক ছন্দনামীয় নারীর জোরালো আবেদন সকল নারী দের প্রতি,,,

২০