Admin
১৭ সেপ্টেম্বর ২০২১, ১:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

উস্কানিমূলক কথার প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী পিটিয়ে আহত করলেন দুই চিংড়িঘের কর্মচারীকে

উস্কানিমূলক কথার প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী ক্ষিপ্ত হয়ে দুই চিংড়ি ঘের কর্মচারীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে। ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার উপকূলীয় রমজাননগর ইউনিয়নের ট্যাংরাখালি স্লুইচ গেট সংলগ্ন এলাকায়। আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আমজাদ হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় চিংড়ি ঘের পাহারা দেওয়ার জন্য তার ছেলে ফজলু কে নিয়ে যাওয়ার পথে ট্যাংরাখালি স্লুইচ গেটের পাশে কালিন্চী গ্রামের আব্দুল মাজেদের ছেলে ছাত্রদল কর্মী মেহেদি হাসান বাবু তাদের গতি রোধ করে দাঁড়ায়। এ সময় বাবু তাদেরকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এ সময় তার ছেলে ফজলু প্রতিবাদ করায় বাবু ও তার দলবল তাদেরকে বেপরোয়া মারপিট শুরু করে। তাদের হামলায় পিতা পুত্র গুরুতর আহত হন।

হামলাকারীদের আঘাতে ফজলুর বুকের বাম পাঁজরের হাড় ভেঙে যায়। ছেলেকে বাঁচাতে পিতা আমজাদ হোসেন আহত অবস্থায় এগিয়ে আসলে কালিন্চী গ্রামের নুরো ভাঙ্গীর পুত্র আলম ভাঙ্গী, মোহাম্মদ আলীর পুত্র কেরামত আলী, সফেদ আলীর পুত্র আব্দুল মাজেদ, রুহুল আমিনের পুত্র হাবিবুর রহমান জগলু, মোকসেদ আলীর পুত্র সিরাজ, আহমদ আলীর পুত্র কালাম, করিমের পুত্র আলামিন তার ওপর একযোগে ঝাঁপিয়ে পড়ে কিল-ঘুষি আর লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকে। এক পর্যায়ে ট্যাংরাখালি গ্রামে তার আত্মীয় স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ সময় তার স্বজনরা তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।
আহত আমজাদ হোসেন আরো বলেন,সে ইউনিয়নের ভেটখালী গ্রামের হাজী সাহাবুদ্দিন বাবুর একতা ফিস নামীয় চিংড়ি ঘেরে কর্মচারী হিসেবে দীর্ঘদিন কর্মরত আছে। গত ৩ সেপ্টেম্বর কালিন্চী গ্রামের একদল দুর্বৃত্ত শাহাবুদ্দিন বাবুর চিংড়ি ঘেরের পাকা কল ভাঙচুর ও চিংড়িঘের লুটপাট করে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের হয়। এ মামলায় হামলাকারীরা সকলেই আসামি। এ ঘটনার পর থেকে সংঘবদ্ধ চক্রটি আমাকে নানানভাবে ভয়-ভীতি দেখাতে থাকে। এই ঘটনার জের ধরেই তাদেরকে মারাত্মকভাবে পিটিয়ে আহত করা হয়েছে।
রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন জানান,আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই এলাকায় সংঘর্ষ হয়েছে বলে জানতে পেরেছি। সংঘর্ষে মেহেদি হাসান বাবুকে নাকি পেটানো হয়েছে। চিংড়ি ঘের নিয়ে আমরা একটি সমাধানের পথে রয়েছি। এ সময়ে মারামারির ঘটনাটি দুঃখজনক।
শ্যামনগর থানা পুলিশের রমজাননগর পুলিশিং বিট অফিসার এসআই হাবিব জানান,তিনি শ্যামনগর হাসপাতালে আহতদের দেখে এসেছেন। তিনি বিষয়টি শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কে অবহিত করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০