Ashis Saha
৩০ আগস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বন্যার আগে চীনের সতর্কবার্তা পায়নি নেপাল : সাবেক মন্ত্রী

ভয়াবহ আকস্মিক বন্যার আগে চীনের কাছ থেকে কোনো আগাম সতর্কবার্তা পায়নি নেপাল—এমন অভিযোগ করেছেন দেশটির সাবেক বন ও পরিবেশমন্ত্রী মাধব প্রসাদ চৌলাগাই। তার মতে, দুই প্রতিবেশী দেশের মধ্যে সময়মতো তথ্য আদান-প্রদান না হওয়ায় দুর্যোগে প্রাণহানি আরো বেড়েছে।

 

 

 

 

 

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে চৌলাগাই বলেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় বরফ, পাথর ও কাদার বিশাল ধস নামার আগে চীনের পক্ষ থেকে নেপালকে কোনো সতর্কতা দেওয়া হয়নি।

 

 

 

তিনি বলেন, ২০২৫ সালে ছোট একটি হিমবাহসংক্রান্ত ঘটনার পর দুই দেশের মধ্যে তথ্য বিনিময়ের একটি প্রটোকল নিয়ে সমঝোতা হয়েছিল, কিন্তু এবারের ঘটনায় সেই ব্যবস্থা কাজে লাগানো হয়নি।

 

 

 

চৌলাগাইয়ের ভাষায়, ‘আমরা সেই সুযোগটি হারিয়েছি।’

 

 

 

দুর্যোগটির উৎপত্তিস্থল নিয়েও প্রশ্ন তুলেছেন নেপালের সাবেক এই মন্ত্রী।

 

 

 

 

 

বেইজিংয়ের দাবি, ধসের সূত্রপাত হয়েছিল নেপালের ভূখণ্ডে। তবে চৌলাগাই বলছেন, ঘটনাটির শুরু তিব্বত থেকেই। বিষয়টি নিয়ে আরো স্বচ্ছতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

 

পরিকল্পনায় ছিল না এমন বিপর্যয়

 

 

 

চৌলাগাইয়ের মতে, এই দুর্যোগ শুধু আগাম সতর্কতা ব্যবস্থার দুর্বলতাই নয়, নেপালের দুর্যোগ মোকাবেলার পরিকল্পনার সীমাবদ্ধতাও সাম

 

নে এনে দিয়েছে।

 

নেপালে এত দিন আগাম সতর্কতা ব্যবস্থা ও জলবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়নে মূলত হিমবাহ হ্রদের ঝুঁকির দিকে নজর দেওয়া হতো, কিন্তু এবারের ঘটনা ছিল ভিন্ন। বরফ ও পাথর ধসে হিমবাহ থেকে উৎপন্ন নদীব্যবস্থার একটি অংশ ভেঙে পড়ে। এমন পরিস্থিতির কথা আগে থেকে পরিকল্পনায় ভাবাই হয়নি বলে জানান তিনি।

 

 

 

নেপাল, চীন ও ভারতের মধ্যে কার্যকর একটি সমন্বিত আগাম সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন চৌলাগাই। তার মতে, দুর্যোগের ঝুঁকিসংক্রান্ত তথ্য গোপন রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

 

 

 

 

তিনি বলেন, এ ধরনের তথ্য ভাগাভাগি না করা ‘মানবতার বিরুদ্ধে’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০