Admin
৬ এপ্রিল ২০২১, ৮:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়া-পূর্ব তিমুরে বন্যায় নিহত বেড়ে ১৬০

ইন্দোনেশিয়া ও প্রতিবেশী পূর্ব তিমুরে প্রবল মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা, ভূমিধস ও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে প্রাণহানি বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। এর বাইরে আরও কয়েক ডজনের নিখোঁজ। এছাড়া বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দেশের পূর্বাঞ্চলীয় দ্বীপ ইস্ট ফ্লোরসে বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসে ১৩ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছে তারা। পূর্ব তিমুরের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আচমকা বন্যায় দেশজুড়ে প্রাণ হারিয়েছেন মোট ২৭ জন।

এদিকে ইন্দোনেশিয়া শতাধিক মানুষের মৃত্যু ছাড়াও কয়েকদিন ধরে ৭০ জন মানুষ নিখোঁজ। তাদের উদ্ধারে অভিযান চালাতে গিয়ে জটিলতার মুখে পড়েছে উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তুপ খুঁড়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। গত রবিবার ক্রান্তীয় ঘূর্ণিঝড় সেরোজা আঘাত হানার পর থেকে নিখোঁজ এসব মানুষ।

বন্যা উপদ্রুত এলাকায় রাস্তা চলাচলের অনুপোযোগী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিরুপ আবহাওয়া এবং মূল কেন্দ্র থেকে দূরবর্তী হওয়ায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধস ছাড়া ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষুদ্র জনগোষ্ঠীর বাড়িঘর কাদা মাটির জমিতে পরিণত হয়েছে। উপড়ে গেছে গাছ। এর ফলে হাজার হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হাজার হাজার বাড়িঘর, পাশাপাশি হাসপাতাল ও সেতু ক্ষতিগ্রস্থ হয়েছে কিংবা ধ্বংস হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের কারণে দশ হাজারের বেশি মানুষ বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে পালিয়ে গেছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র রাদিত্য জাতি বলেছেন, ‘মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া আমরা আগামী আরও কয়েকদিন (ঘূর্ণিঝড় থেকে) এ রকম চরম আবহাওয়া দেখতে পাবো। কাদা এবং চরম আবহাওয়া একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং ধ্বংসাবশেষের কারণে সৃষ্ট স্তূপ উদ্ধারকারী দলের অনুসন্ধানকাজকে বাঁধাগ্রস্ত করেছে।’

ইস্ট ফ্লোরসের দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান হাদা বেথান বলেছেন, ‘ধ্বংসস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়েছে বলে আমরা শঙ্কা করছি এবং ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা আমাদের এখনো নিশ্চিত নয়।’

বর্ষাকালে ইন্দোনেশিয়ার দ্বীপগুলোতে বন্যা ও ভূমিধসের ঘটনা হামেশাই ঘটে থাকে। গত জানুয়ারিতে বন্যায় ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের সুমেদাং শহরে ৪০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান কয়েক লক্ষ টাকার চোরাই মালামাল উদ্ধার, দুইজন গ্রেপ্তার

ফরিদপুরে ‘ইচ্ছা প্রাণীর বাজারে’ প্রতিদিন মিলছে দেশীয় গরু, খাসি, হাঁস, মুরগি, কবুতর,ও কোয়েল পাখির মাংস

শতবর্ষের সরকারি সা’দত কলেজে আজ হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী উৎসব

কৈজুরীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফরিদপুরে ভাসানচর ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা

চিকিৎসাসেবায় কোনো অনিয়ম ও অবহেলা মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি

চাঁদ দেখা কমিটির সভা কাল

সাগরে লঘুচাপ, বন্দরে সতর্কসংকেত বহাল

শনিবার ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১০

বালিয়াকান্দির নবনিযুক্ত ইউএনওকে বিএনপি স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১১

নারীকে ডিজিটাল ও AI-সৃষ্ট সহিংসতা থেকে সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

১২

সালথায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তি ও বাইসাইকেল বিতরণ 

১৩

নজিপুরে তিন দফা দাবিতে কার-মাইক্রো চালকদের ধর্মঘট

১৪

পদ্মা নদীর ভাঙনের মুখে সদরপুরের আদর্শ জনসংঘ উচ্চ বিদ্যালয়: রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

১৫

পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিক রেজাউল করিমের কন্যা রাইশা আক্তার (রিয়ানার),র ৫ম তম জন্মদিন অনাড়ম্বর পরিবেশে পালিত

১৭

ফরিদপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পথে অগ্রগতি, বাস্তবায়নের অপেক্ষায় দীর্ঘদিনের স্বপ্ন

১৮

ফরিদপুরে যাত্রা শুরু মিলিটারি কলেজিয়েট স্কুলের শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্য

১৯

ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

২০