Rezaul Karim
২২ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

 

 

নিজস্ব প্রতিবেদক:

 

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম। তিনি বলেন, “এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি মানবতা, বিবেক ও সভ্যতার উপর বর্বর আঘাত। এমন নিষ্ঠুর ঘটনা পুরো জাতিকে কলঙ্কিত করেছে।”

 

এক বিবৃতিতে রেজাউল করিম বলেন, যে শিশু পিতার বুকে নিশ্চিন্তে ঘুমানোর কথা, যে শিশু পরিবারের আদর-ভালোবাসায় বেড়ে ওঠার কথা, সেই শিশুকে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “রামিসার হত্যাকারীরা শুধু একটি নিষ্পাপ শিশুকেই হত্যা করেনি, তারা পুরো পৃথিবীর মা-বোনদের সম্মান ও নিরাপত্তাবোধকে ক্ষতবিক্ষত করেছে।”

 

তিনি দেশের সদ্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কার্যক্রম সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি শিশু ধর্ষণ, নারী নির্যাতন, বলাৎকার ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত বিচার ব্যবস্থার দাবি জানান।

 

রেজাউল করিম আরও বলেন, “দেশের ১৮ কোটি মানুষ আজ একটি ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। সরকারের ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তখনই অর্থবহ হবে, যখন শিশু ও নারীরা নিরাপদে বাঁচতে পারবে এবং অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে।”

 

তিনি বলেন, রামিসার বাবা বিচার চেয়ে যে আর্তনাদ করেছেন, তা আজ পুরো জাতির কণ্ঠে পরিণত হয়েছে। তাই এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হলে জনগণের আইনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

 

বিবৃতিতে তিনি আরও বলেন, “একটি সুন্দর, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে শিশু নির্যাতন, ধর্ষণ ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রামিসার হত্যার বিচার যেন ভবিষ্যতের জন্য একটি কঠোর বার্তা হয়ে দাঁড়ায়—বাংলার মাটিতে এমন বর্বরতার কোনো স্থান নেই।”

 

শেষে রেজাউল করিম রামিসার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের সকল সচেতন মানুষকে শিশু নিরাপত্তা ও মানবিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০