নিজস্ব প্রতিবেদক :
প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোশাগোপালপুর আফছার উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়–এর ছাত্র মৃন্ময় দেব শীল। সে রবীন্দ্রসংগীত, পল্লিগীতি এবং নৃত্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়, পরিবার ও এলাকার জন্য গৌরব বয়ে এনেছে।
মৃন্ময় দেব শীলের এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। ছোটবেলা থেকেই সংগীত ও নৃত্যের প্রতি তার গভীর আগ্রহ ছিল। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং পরিবারের অনুপ্রেরণায় সে এই সাফল্য অর্জন করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে মৃন্ময়ের বাবা-মা বলেন,
“তোমার হার না মানা মানসিকতা এবং নিরলস প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। তোমার এই অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তুমি আরও বড় সাফল্য অর্জন করবে—এটাই আমাদের প্রত্যাশা। ‘তোমাকেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার…’”
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ শিক্ষকরা জানান, মৃন্ময় অত্যন্ত মেধাবী ও সংস্কৃতিমনা একজন শিক্ষার্থী। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
উপজেলা পর্যায়ে একাধিক বিষয়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে মৃন্ময় দেব শীল এখন জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তার জন্য বিদ্যালয় পরিবারসহ এলাকাবাসী শুভকামনা জানিয়েছেন।
মন্তব্য করুন