নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর জেলা পুলিশ লাইনস মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) অনুষ্ঠিত এ প্যারেডে জেলার বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশ নেন।
মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুহম্মদ আল ফাহাদ। অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
প্যারেড শেষে বক্তব্যে পুলিশ সুপার বলেন, জেলা পুলিশের সকল সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিক ও জনবান্ধব ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রায়হান গফুর, ভাঙ্গা সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রেজওয়ান দীপুসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা।
মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শৃঙ্খলা, সমন্বয় ও পেশাদারিত্ব উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
মন্তব্য করুন