Admin
৬ নভেম্বর ২০২০, ২:১৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গণনা বন্ধ করুন: ট্রাম্পের টুইট

যুক্তরাষ্ট্রে পেনসিলভেইনিয়ার মত গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যে এগিয়ে থাকা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যবধান কমছে জো বাইডেনের। বলা হচ্ছে, বাইডেন ডাকযোগের ভোট বেশি পাচ্ছেন। আরও কিছু রাজ্যেও একই অবস্থা। যা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প এক টুইটে ভোট গণনা বন্ধ করতে বলেছেন।

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, পেনসিলভেইনিয়ায় এখন পর্যন্ত ৯১ শতাংশ ভোট গণনায় ট্রাম্প ৩২ লাখ ২৪ হাজার ৪০৮ ভোট পেয়েছেন। আর প্রতিদ্বন্দ্বী বাইডেনের ঝুলিতে পড়েছে ৩০ লাখ ৮৮ হাজার ৭৩৭ ভোট।

পেনসিলভেইনিয়ায় এখনও অনেক পোস্টাল ভোট গণনা বাকি আছে এবং সেগুলোর বড় অংশ বাইডেনের পক্ষে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই রাজ্যে ২০টি ইলেকটোরাল কলেজ ভোট থাকায় জয়-পরাজয় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জয়ের আশা বাঁচিয়ে রাখতে ওই ভোট পেতে মরিয়া ট্রাম্প। শুরুর দিকের ফলাফলে মনে হচ্ছিল গত বারের মত এবারও এখানে ট্রাম্পই জিতবেন। কিন্তু পোস্টাল ভোট গণনা শুরু হওয়ার পর ব্যবধান কমতে শুরু করায় তিনি ক্ষেপেছেন।

নিজের টুইটার একাউন্টে তিনি লিখেছেন, ‘‘গণনা বন্ধ করুন।’’

আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ার একটি এলাকায় ভোট গণনা স্থগিতের দাবিতে মামলা করেছে ট্রাম্পের প্রচার শিবির। তাদের অভিযোগ, সেখানে নির্ধারিত সময়ের পর পৌঁছানো পোস্টাল ভোটও বিবেচনায় নেওয়া হচ্ছে।

ভোট গণনা নিয়ে কয়েকটি রাজ্যে উত্তেজনা, বিক্ষোভ ও ভাংচুরের খবরও পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০