Admin
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে পিয়ংইয়ংয়ে আমন্ত্রণ জানিয়ে কিমের চিঠি

ঝিনুক ডেস্ক-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক চিঠিতে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। আগস্ট মাসে এই চিঠি পাঠানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্র আজ সোমবার জানিয়েছে, ট্রাম্পের হাতে উত্তর কোরিয়ার পক্ষ থেকে গত আগস্ট মাসে এ নিয়ে দ্বিতীয় চিঠি পৌঁছেছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের বিষয়ে স্থগিত আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর বেশ কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও রকেট পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা স্থগিত রয়েছে। আগস্টের তৃতীয় সপ্তাহে ট্রাম্পকে দেওয়া দ্বিতীয় চিঠিতে কিম আরও একটি শীর্ষ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের বিষয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘে উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছরের ব্যবধানে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তিনবার বৈঠকে বসেন। পারমাণবিক নিরস্ত্রীকরণের বিনিময়ে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রশ্নে সিঙ্গাপুর ও ভিয়েতনামে দুই দফা বৈঠকে বসেন কিম-ট্রাম্প। এর কোনোটিতেই আশানুরূপ ফল পাওয়া যায়নি। জুন মাসে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকায়িত অঞ্চল পানমুনজমে অনুষ্ঠিত তৃতীয় বৈঠকে স্থগিত হওয়া কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসতে দুই নেতা সম্মতি জানান।
গত মাসের শেষদিকে উপপররাষ্ট্রমন্ত্রী ছো সান হুই বলেন, উত্তর কোরিয়া ‘বৃহৎ পরিসরে আলোচনা’ করতে আগ্রহী। এরপরই গত সপ্তাহে কয়েক রাউন্ড স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি।
গত ৯ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের কাছ থেকে তিন পৃষ্ঠার ‘খুব সুন্দর একটি চিঠি’ পাওয়ার কথা জানান। পরবর্তীতে ট্রাম্প বলেন, তিনি এ বছরের শেষের দিকে কিমের সঙ্গে দেখা করতে রাজি আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০