৩০ জুন ২০২০, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর ৩৮ তম বিসিএস (প্রশাসন) জয়ের গল্প

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী অভিজিৎ ঢালী ৩৮ তম বিসিএসে এডমিন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়ছেন।

অভিজিৎ ঢালী  বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের এক নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। দুইভাই ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ছিলেন। বড়ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য চেষ্টা করছেন।

অভিজিৎ ঢালী অনার্স ও মাস্টার্স করেছেন বশেমুরবিপ্রবির ইংরেজি বিভাগ (২য় ব্যাচ) থেকে। সদ্য প্রকাশিত ৩৮ তম বিসিএসে পেয়েছেন প্রশাসন ক্যাডার। ৪০ তম বিসিএসেও দিয়েছেন লিখিত পরীক্ষা। বিসিএস জয়ের গল্প বলতে গিয়ে তিনি জানান,

গল্পটা এত সোজা ছিলো না তার জন্য, বাবা মোংলা বন্দরের সামান্য বেতনের একজন সরকারি কর্মচারী। পরিবার স্বচ্ছল ছিলোনা। প্রান্তিক জায়গা থেকে উঠে এসেছেন। কোচিংয়ে শিক্ষকতা এবং টিউশনি করিয়ে নিজের খরচ নিজকেই চালাতে হত। এভাবে জীবনের সাথে সংগ্রাম করতে হয়েছে। অনেক সময় অনেক ধরনের ধাক্কা খেতে হয়েছে। চড়াই-উৎরাই পার হয়ে ওঠানামা করেই সংগ্রামটা চালিয়ে যেতে হয়েছে।

সন্ধিক্ষণঃ
ছোটবেলা থেকেই অনেক ধরনের বড় স্বপ্ন ছিলো। অনার্স এর পর মাস্টার্সে যখন পড়ি, তখন একটা বড় ধাক্কা খাই। এরপর সিদ্ধান্ত নেই যেভাবেই হোক, যে কোন মূল্যে ভালো কিছু করতে হবে। প্রিলিমিনারির প্রস্তুতি খুব একটা ভালো ছিলোনা, প্রাক-বাছাইয়ে যখন টিকলাম তখন রিটেনের জন্য উঠে পড়ে লাগলাম। আমার বড়ভাই এবং আরো অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী বড়ভাই হ্যান্ডনোট-পরামর্শ দিয়ে অনেকভাবে সহযোগিতা করেছেন। লিখিত ভালো হল। এরপর মৌখিক দিলাম, সেটাও ভালো হল।

ধৈর্য্য ও একাগ্রতা নিয়ে লেগে থাকতে হবেঃ
কোনকিছু অর্জন করতে হলে তার পিছে লেগে থাকতে হবে। বিসিএস লম্বা প্রক্রিয়া, অনেক সময় লাগে। আমার তিনবছর লাগলো। একাগ্রতার সাথে ধৈর্য্য নিয়ে লেগে থাকতে হয়েছে। এই কাজকেই গুরুত্ব দিতে হয়েছে। অন্যকিছু তোয়াক্কা করা থেকে বিরত থাকতে হয়েছে। আর যে কোন কাজ করতে গেলে বাধা আসবেই। পারিপার্শ্বিক ও মানসিক চাপ থাকে। সেগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হয়।

বিসিএস প্রত্যাশীদের জন্য পরামর্শঃ
দুটো নৌকায় পা দেওয়া যাবেনা। একাধিক লক্ষ্য নির্ধারণ করলে প্রচেষ্টা বহুমাত্রিক ও বিচ্ছিন্নভাবে হয়ে যায়। লক্ষ্য একটা হলে তা পূরণ করতে সহজ হয়। নিজের আগ্রহ অনুযায়ী লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। চাকরির প্রস্ততি অনার্স ২য় বর্ষ থেকেই অনেক বিষয় না হলেও কিছু কিছু বিষয় দিয়ে শুরু করা উচিৎ।
অভিজিৎ ঢালী, সাবেক শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, বশেমুরবিপ্রবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০