৩০ জুন ২০২০, ৬:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হলেন লুৎফর রহমান

নিজস্ব প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও বিএনপিপন্থী ‘সাদা দল’ এর যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ লুৎফর রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ২৭ জুন (শনিবার) শিক্ষক সমিতির গঠনতন্ত্র মোতাবেক কার্যকর পরিষদের সভায় তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সোমবার বিজ্ঞপ্তির মাধ্যমে নিজেই দায়িত্বপ্রাপ্ত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য হিসেবে নিযুক্ত হোন। ফলে তার স্থানে অধ্যাপক মোঃ লুৎফর রহমান ভারপ্রাপ্ত নতুন সভাপতি হিসেবে যোগদান করেন।

যদিও এই সংকটময় সময়ে এত বড় দায়িত্ব লাভে তিনি অপ্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন। তাছাড়া শিক্ষক সমিতির নবনিযুক্ত সভাপতি, ড. মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে ‘বিএসইসি’ এর চেয়ারম্যান পদে যোগদান করায় অভিনন্দন জানান।

প্রকাশিত প্রেস রিলিজে তিনি আরও বলেন, “আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সমিতির গঠনতন্ত্র অনুযায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অতীতের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ রেখে আমার দায়িত্ব পালন করতে পারি। আমি বিশ্বাস করি, আপনার যে কোন পরামর্শ শিক্ষক সমিতি পরিচালনায় আমাকে সহযোগিতা করবে।”

উল্লেখ্য, দায়িত্ব লাভ করা ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোঃ লুৎফর রহমান বর্তমানে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী ‘সাদা দল’ এর যুগ্ন আহবায়ক পদে অধিষ্ঠিত আছেন। নবনিযুক্ত সভাপতি পি জে হার্টস হলের সাবেক প্রোভস্ট হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০