Admin
১৯ অক্টোবর ২০১৯, ২:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘বিশ’টি গ্রামের মানুষের একটাই দাবী একটি ব্যাংক

ঝিনুক টিভি ডেস্ক-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ২০ গ্রামের মানুষের প্রাণের দাবি একটি ব্যাংক, কিন্তু তা আজো প্রতিষ্ঠা হয়নি। তারা দীর্ঘদিন তত্তিপুর বাজারে একটি ব্যাংক প্রতিষ্ঠার দাবি করে আসছে। এই তত্তিপুর এলাকার প্রায় সাত শত যুবক বিদেশ থেকে নিয়মিত টাকা পাঠাচ্ছেন। রয়েছে ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান। যার শিক্ষকরা বেতন উঠান ব্যাংক থেকেই।

এলাকায় রয়েছে প্রায় ৫০ বছর পূর্বে প্রতিষ্ঠিত তত্ত বাজার। যেখানে রয়েছে ৩ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। আছে পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ, চালকল, রড-সিমেন্টের ডিলার, বেকারীর মতো বড় বড় প্রতিষ্ঠানও। অঞ্চলটি কৃষি প্রধান অঞ্চল হিসেবে ব্যপক পরিচিত। এতো কিছুর পরও একটি ব্যাংক না থাকায় কষ্টের শেষ নেই সেখানকার মানুষের।

স্থানিয়রা বলছেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৃহৎ বাজারগুলোর মধ্যে তত্তিপুর একটি। এই বাজারে একটি ব্যাংক না থাকায় এলাকার ২০ গ্রামের মানুষের আর্থিক লেনদেন করতে হয় ৮ কিলোমিটার দূরের চাপরাইল বাজারের অগ্রনী ব্যাংকের শাখায়। আবার অনেকে যান ১৫ কিলোমিটার দূরের খাজুরা বাজারের ব্যাংকে। এতে কষ্টের পাশাপাশি মারাত্বক ঝুঁকি নিয়ে কাজ করে, ইতিপূর্বে বিষয়টি নিয়ে সংবাদপত্রে লেখালেখিও হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রাণী সাহা জানান, “এ বিষয়ে এলাকাবাসি তার দপ্তরে কোনো দাবি নিয়ে এখনও আসেনি, এলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে”।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০