Admin
৫ অক্টোবর ২০১৯, ১২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডে সাকিব-তামিমসহ ৬ বাংলাদেশি ক্রিকেটার ১০০ বলের ক্রিকেটে

সাকিব, তামিম, বাংলাদেশ, আরটিভি অনলাইন, http://www.rtvonline.com, Shakib, Tamim, WEST INDIES tour of Banglades

ঝিনুক টিভি ডেস্ক-

ইংল্যান্ডে আগামী বছর অনুষ্ঠিত হবে ‘দ্য হানড্রেড’ বা ১০০ বলের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টির পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া এই ১০০ বলের ক্রিকেট আসরের জন্য ১৬৫ জন বিদেশি খেলোয়াড়ের ড্রাফট তালিকা দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের তালিকায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছাড়াও থাকছেন বাংলাদেশের আরো পাঁচজন টাইগার ক্রিকেটার।
‘দ্য হানড্রেড’ ক্রিকেটের ড্রাফট তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ মিঠুন ও মুস্তাফিজুর রহমান।

ইসিবি প্রকাশিত এই ড্রাফটে ১১ টি দেশের ক্রিকেটাররা আছেন। নবীন দুই পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের সঙ্গে নেপালের খেলোয়াড়রাও স্থান পেয়েছেন এই তালিকায়।‘দ্য হানড্রেড’ এর এই ড্রাফট তালিকায় ১৬৫ জন খেলোয়াড়ের জন্য সাতটি ধাপে মূল্য নির্ধারণ করা হয়েছে। ১ লাখ ২৫ হাজার পাউন্ড ও ১ লাখ পাউন্ডের পরের ধাপগুলো হলো ৭৫ হাজার পাউন্ড, ৬০ হাজার পাউন্ড, ৫০ হাজার পাউন্ড, ৪০ হাজার পাউন্ড ও ৩০ হাজার পাউন্ড। তালিকায় ৬৭ জন ক্রিকেটার মূল্য উন্মুক্ত রাখা হয়েছে।

প্রথম ক্যাটাগরিতে আছেন আট জন ক্রিকেটার। যাদের শীর্ষ মূল্য ধরা হয়েছে ১ লাখ ২৫ হাজার পাউন্ড। সাকিব ও তামিম আছেন ৭৫ হাজার পাউন্ডের তালিকায়। যাদের সঙ্গে আছেন আরো ১৫ ক্রিকেটার।
এই টুর্নামেন্টে প্রতিটি দল তাদের একাদশে তিনজন বিদেশি ক্রিকেটারকে রাখতে পারবে। বিদেশি খেলোয়াড় বাছাইয়ের জন্য নিলাম শুরু হবে আগামী ২০ অক্টোবর। আর আগামী বছর ১৭ জুলাই থেকে ১৬ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০