Admin
১৫ আগস্ট ২০২১, ২:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে শোকাবহ পরিবেশে জাতীয় শোক দিবস পালিত

শ্যামনগরে শোকাবহ পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

আজ ১৫ আগস্ট রোববার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ১৯৭৫ সালে শাহাদত বরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ ন ম আবুজর গিফারী, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মোশারফ হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক আকবর কবীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পর্যায়ক্রমে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন শ্যামনগর উপজেলা প্রশাসন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ, শ্যামনগর থানা, শ্যামনগর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়, জাতীয় মহিলা সংস্থা, শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস,ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। পরে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্মিত মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। পরে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি।
এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। পরে শ্যামনগর উপজেলা পরিষদ জামে মসজিদে ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।দোয়া অনুষ্ঠানে দলীয় সকল পর্যায়ের নেতাকর্মী ও মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০