Admin
১১ মে ২০২১, ১:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলায় ১৩ মাসে ৯০ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৩ মাসে জেলার সীমান্তবর্তী বাংলাদেশ ভূখন্ড থেকে ১১৮ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৩ বিজিবি)। ওই সময়ে তাদের কাছ থেকে ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকার মাদকদ্রব্যসহ অবৈধ্য পণ্য উদ্ধার করেন তারা।

৩৩ বিজিবির অফিস সূত্রে জানা যায়, গত বছর ৮মার্চ দেশে করোনার সংক্রমণ শুরু হয়। অথচ সীমান্তজুড়ে মাদক চোরাচালানী বন্ধ হয় না। সেই চোরাচালানী, মাদক ও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে ৩৩ বিজিবি সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলো। তাদের ওপর প্রদত্ত দায়িত্ব ও কর্তব্য নিরবিচ্ছিন্নভাবে পালনের মাধ্যমে ওই সদস্যরা ২০২০ সালের মার্চ মাসে ২০ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১১৭ বোতল মদ, ৭৯৯ বোতল ফেন্সিডিল, ৩০৬ পিস ইয়াবা, ১১.৯৫ কেজি গাঁজা।
এপ্রিল মাসে ৭জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৩ বোতল মদ, ৫৩৯ বোতল ফেন্সিডিল, ২৩৯ পিস ইয়াবা, ২৫.১ কেজি গাঁজা।
মে মাসে ০৫ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬২৬ বোতল ফেন্সিডিল, ২১৯ পিস ইয়াবা, ৪১ কেজি গাঁজা।
জুন মাসে ৭জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৬ বোতল মদ, ১১৬৪ বোতল ফেন্সিডিল, ৩৯৪ পিস ইয়াবা, ৩৬.১৫ কেজি গাঁজা।
জুলাই মাসে ৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭ বোতল মদ, ১০০৫ বোতল ফেন্সিডিল, ১৪৩ পিস ইয়াবা, ২২ কেজি গাঁজা।
আগস্ট মাসে ৬জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৫ বোতল মদ, ৬৪৪ বোতল ফেন্সিডিল, ৮৭ পিস ইয়াবা, ২৯.৩ কেজি গাঁজা।
সেপ্টেম্বর মাসে ১০ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৯ বোতল মদ, ১৮৬৫ বোতল ফেন্সিডিল, ৫৮২ পিস ইয়াবা, ৩২.৪ কেজি গাঁজা।
অক্টোবর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ২৪৫ বোতল মদ, ১৭৭৬ বোতল ফেন্সিডিল, ৮.৬৭ কেজি গাঁজা।
নভেম্বর মাসে ১০জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৭১ বোতল মদ, ১৯২১ বোতল ফেন্সিডিল, ৪৬ পিস ইয়াবা, ৮ কেজি গাঁজা।
ডিসেম্বর মাসে ৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৫৮ বোতল মদ, ২০৭৫ বোতল ফেন্সিডিল, ৫৮ পিস ইয়াবা, ৩৮.৭ কেজি গাঁজা উদ্ধার করেন।

এছাড়া ২০২১ সালের জানুয়ারি মাসে ০৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৫৭ বোতল মদ, ২৭৩০ বোতল ফেন্সিডিল, ১৮.২৬ কেজি গাঁজা।
ফেব্রুয়ারি মাসে ১২ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৩৯ বোতল মদ, ১৩৭৭ বোতল ফেন্সিডিল, ১০৫ পিস ইয়াবা, ১৩.৫ কেজি গাঁজা।
মার্চ মাসে ০৭ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১৪০ বোতল মদ, ১৪৩৭ বোতল ফেন্সিডিল, ২৯৬ পিস ইয়াবা, ২৯.৬ কেজি গাঁজা।
এপ্রিল মাসে ০৪ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ৭৮ বোতল মদ, ২৮৩ বোতল ফেন্সিডিল, ৩০০ পিস ইয়াবা, ২৩.৫ কেজি গাঁজা উদ্ধার করেন।

যার আনুমানিক মুল্য ৮৭ কোটি ১৯ লক্ষ ২৭ হাজার ৪৬৮ টাকা। এছাড়াও ১৮ কোটি ৮ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ১৪৮টি হীরের আংটি, ৭ কোটি ৭১ লক্ষ ১ হাজার ১৮৮ টাকা মূল্যের ১২.১ কেজি স্বর্ণ, ২৯ লক্ষ ৪৮ হাজার ৫৪০ টাকার মূল্যের রৌপ্য উদ্ধার করেন।

৩৩ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মাদ আল মাহমুদ জানান, সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করোনাকালে ৩৩ বিজিবির সদস্যরা গত ১৩ মাসে ১১৮ জন চোরাকারবারীকে আটকের পাশাপাশি ১১১৫ বোতল মদ, ১৮২৪১ বোতল ফেন্সিডিল, ২৭৭৫ পিস ইয়াবা, ৩৩৮.১৩ কেজি গাঁজা ও ১৪৮টি হীরের আংটি, ১২.১ কেজি স্বর্ণ, ৩৭ কেজি রোপ্য উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯০ কোটি ১৪ লক্ষ ৪১ হাজার ১৮০ টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০