Admin
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিনাইদহের বাদল হত্যা মামলায় মুল আসামীদের আড়াল করে নিরাপরাধীদের হয়রানী করার অভিযোগ

এম.এ জলিল, স্টাফ রিপোর্টার ,

ঝিনাইদহ সদর উপজেলার পানামী গ্রামে বাদল বিশ্বাস হত্যা মামলায় মুল আসামীদের আড়াল করে নিরাপরাধীদের হয়রানি করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন সুজন কুন্ডু। তিনি অভিযোগ করে বলেন, গত ১৮ জুলাই পানামী গ্রামের একটি কলাবাগান থেকে ওই গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে বাদল বিশ্বাসকে অন্ডকোষ কাটা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে ঝিনাইদহ সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নিতে চিকিৎসকরা পরামর্শ দিলেও পরিবারের লোকজন তাকে যশোরের একটি ক্লিনিকে ভর্তি করে। পরে ৩০ জুলাই তিনি মারা যান। তিনি তখন সুস্থ ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, বাদল যখন বেঁচে ছিলেন তখন তিনি কাউকে দোষারোপ করেনি। এছাড়াও নিহতের পিতা অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা দায়ের করেন। কিন্তু এ ঘটনাকে পুঁজি করে রাজনৈতিক প্রতিপক্ষরা পুলিশকে ম্যানেজ করে গ্রামের কয়েকজন নিরাপরাধ ব্যক্তিদের নামে হত্যা মামলার চার্জশিট দিয়েছে। এ মামলার কয়েকজন স্বাক্ষীরাও জানেন তারা মামলায় স্বাক্ষী হয়েছেন।
সংবাদ সম্মেলনে হরিশংরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ অভিযোগ করে বলেন, সদর থানার সাবেক ওসি মিজানুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা শিকদার মনিরুল ইসলাম সাগর নামের এক ব্যক্তিকে আটক করে তার উপর শারিরীক নির্যাতন ও গুলি করার হুমকি দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিতে বাধ্য করেছেন। এ ব্যাপারে ভুক্তভোগীরা পিবিআইকে দিয়ে মামলার সঠিক তদন্ত করার দাবী জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফারুকুজ্জামান ফরিদ, পানামী গ্রামের তাপস কুন্ডু, সুজন কুন্ডু, শুম্ভু অধিকারী, সাদ্দাক মোল্লা, মিঠুন কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০