Admin
১১ মার্চ ২০২১, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৭ মার্চ সাতক্ষীরায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি

শ্যামনগর প্রতিনিধি: আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন করবেন এবং পূজায় অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে জমজমাট প্রস্তুতি চলছে মন্দির সংলগ্ন এলাকায়।নুতন রাস্হাঘাট নির্মান,হেলিপ্যাড তৈরী,মন্দির এলাকার আশেপাশে সৌন্দর্য্য বর্ধনের কাজ,আলোক সজ্জা সহ চলছে নানান কাজ।এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত ঘটনাস্থলে আসছেন এবং তদারকি করছেন। ইতিমধ্যে ডিজিএফআই, এনএসআই, রাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান, সাতক্ষীরার গোয়েন্দা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আরো জানান, ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা ও মোদির নিরাপত্তা দলের অগ্রবর্তী সদস্যরা গত সপ্তাহেই সাতক্ষীরা সরজমিন ঘুরে দেখেছেন। মন্দিরের অবকাঠামো, যাতায়াত পথ, নিরাপত্তাসহ সবকিছু রেকি করে গেছেন তারা। বর্তমানে সাতক্ষীরা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে ওই মন্দির এলাকায় নিরাপত্তার ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে যশোরেশ্বরী কালীমন্দির ও এর আশপাশ এলাকা বিশেষ গোয়েন্দা নজরদারিতে আনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ।

সাতক্ষীরা জেলা মতুয়া সম্প্রদায়ের সভাপতি নকিপুর মডেল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী বলেন, নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

যশোরেশ্বরী কালীমন্দিরের পুরোহিত দিলীপ মুখার্জী জানান, এ মন্দিরে প্রতি বছর শ্যামা কালীপূজা অনুষ্ঠিত হয়। এ সময় মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলা উপলক্ষে সব সম্প্রদায়ের মানুষেরা আনন্দ-উৎসবে একাকার হয়ে যায়। এছাড়া সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার এ মন্দিরে পূজা অর্চনা হয়ে থাকে। এসব পূজা অর্চনায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে।সাতক্ষীরায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী নারায়ণ সরকার বলেন,ভারতীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদের বিভাগ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উন্নয়ন কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শোকর আলী বলেন,
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন ২৭ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শনের কথা রয়েছে তার।ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের কাছে অন্যতম পবিত্র স্থান। এটি একান্ন পীঠস্থানের অন্যতম একটি ঐতিহ্য।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের খবরে সাতক্ষীরার শ্যামনগরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবমূখর পরিবেশ।প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো আবুজর গিফারী,সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি সদর চেয়ারম্যান জহুরুল হায়দার বাবু, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা প্রতিটি বিষয়ে সার্বিক খোঁজ-খবর রাখছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০