Admin
২ মার্চ ২০২১, ১২:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের পল্লীতে ধর্ষন প্রচেষ্টাকারী আসামীদের হামলায় সেই মাটি শ্রমিক হাসিনা সহ পরিবারের ৩ জন আহত

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরের পল্লীতে ধর্ষন প্রচেষ্টাকারী আসামীদের হামলায় সেই মাটি শ্রমিক হাসিনা সহ পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভৈরবনগর গ্রামে।গতকাল সোমবার রাত ৮ টার দিকে স্হানীয় ইউপি সদস্য( সাবেক)সোহরাব বাহিনীর লাঠিয়াল নুর ইসলাম নুনুর নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা হাসিনা জানায় ,শ্যামনগর রমজাননগর ইউনিয়নের সোনাখালি গ্রামের ভূমিদস্যু প্রাক্তন মেম্বার সোহরাব বাহিনীর অন্যতম লাঠিয়াল নুর ইসলাম ওরফে নুনুর সাথে দীর্ঘদিন মৎস্য ঘেরের জমি জায়গা নিয়ে বিরোধ থাকায় পথের কাঁটা হয়ে দাঁড়ায় হাসিনা বেগম ও তার পরিবার। প্রাক্তন মেম্বার সোহরাব এর নির্দেশে পূর্ব পরিকল্পিতভাবে দীর্ঘদিন ধরে সুযোগ সন্ধানী হয়ে হাসিনা বেগমকে দুনিয়া থেকে সরানোর জন্য পরিকল্পনা করে আসছে। সে অনুযায়ী প্রতিদিন রাতে তাদের বাড়ির আশেপাশে সোহরাবের লোকজন ওত পেতে থাকে । এমতাঃবস্থায় হাসিনা বেগমের ছাগল বাড়িতে না আসায় গতকাল সন্ধ্যায় ছাগলের সন্ধান করতে বাড়ির বাইরে বের হয় সে। ছাগল খুঁজে না পেয়ে আনুমানিক ৮ টার সময় যখন সে বাড়ির দিকে রওনা হয় তখন সোহরাব বাহিনীর উৎপেতে থাকা বাহিনীর সদস্যরা হাসিনা বেগম কে মুখ চেপে ধরার চেষ্টা করে। একপর্যায়ে হাসিনা বেগম চিৎকার-চেঁচামেচি শুরু করলে নুনু ও তার সহযোগী তিন থেকে চারজন লোক তাকে বেধড়ক মারপিট শুরু করে । এই চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে তার ভাই, বাবা ও তার মা এগিয়ে আসে। তারা দেখতে পায় হাসিনা বেগম মাটিতে লুটিয়ে আছে। এর কারণ জানতে চাইলে তার ভাই এবং তার মাকে নির্দয়ভাবে মারপিট করে গুরুতর আহত করে। গ্রামবাসী চিৎকার-চেঁচামেচি শুনতে পেয়ে বের হলে নুনু ও তার সহযোগীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বর্তমানে হাসিনা, হাসিনার মা মনোয়ারা এবং তার ভাই মিজানুর শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য মাসাধিককাল পূর্বে ভোর রাতে হাসিনাকে তার ঘরে একা পেয়ে সোহরাব মেম্বর এবং তার লাঠিয়াল নুর ইসলাম ধর্ষণের প্রচেষ্টা চালায়। এ ঘটনায় শ্যামনগর থানায় ধর্ষণ প্রচেষ্টার একটি মামলা রুজু হয়। মোটা অংকের টাকার বিনিময়ে আসামিরা ফাইনাল নিয়ে বেপরোয়া হয়ে ওঠে। এর পরেই আসামী সোহারাব মেম্বার ও তার লাঠিয়াল নুর ইসলাম নুনু নির্যাতিত মহিলা হাসিনা এবং তার পরিবারের উপরে এমন রক্তাক্ত হামলা করে ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০