Admin
১১ জানুয়ারি ২০২১, ৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বঙ্গবন্ধু ইউনিয়ন ‘টি-টেন’ টুর্নামেন্টে সদর চ্যাম্পিয়ান

শ্যামনগর উপজেলা সদরে ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠে নকিপুর ক্রিকেট জায়ান্টের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় নকিপুর একতা যুব সংঘের আয়োজনে বঙ্গবন্ধু ইউনিয়ন ‘টি-টেন’ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় ফাইনালে আটুলিয়া ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়ে শ্যামনগর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। নকিপুর জায়ান্টের চেয়ারম্যান এস এম সায়েদ বিন হায়দার রাজীবের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান ফেরদাউস হায়দারের ব্যবস্থাপনায় এসময় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি ইউপি চেয়ারম্যান (প্রস্তাবিত পৌরসভা) এ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নওয়াবেকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্নানন্দ মুখার্জী, রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আব্দুল আলিম, ক্রীড়া সংগঠক আদম আলী, দেবাশীষ মুখার্জী প্রমুখ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন শ্যামনগর সদরের সোহাগ ও ম্যান অফ দ্যা সিরিজ হন বাবু। চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার আপ দলকে একটি মনিটর দেয়া হয়।
উল্লেখ্য মুজিব বর্ষ পালনের অংশ হিসেবে নকিপুর একতা যুব সংঘের উদ্যোগে দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার আটটি দল অংশ নেয়। রোববার চারটি খেলা অনুষ্ঠিত হওয়ার পর সোমবার সকাল থেকে দু’টি সেমি ফাইনাল ও দুপুরের পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েস ও শিক্ষক শামসুল হুদা ঝন্টু।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০