Admin
৭ জানুয়ারি ২০২১, ১০:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নরসিংদীর “শিবপুরে আশ্রয়ন প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় তিনি পার্শ্ববর্তী কামরাব ঋষি পাড়া ছায়াবীথি বিদ্যানিকেতনের সম্প্রসারিত নতুন ভবনের শুভ উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করেন।৭ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ওই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন উপলক্ষে কামরাবতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, সহকারী কমিশনার ভূমি শ্যামল চন্দ্র বসাক,নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আলী, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামসুল আলম ভূইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও ইউপি চেয়ারম্যান নাদিম সরকার প্রমুখ। ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শিবপুর উপজেলায় ৪২টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হচ্ছে এসব ঘর। উপজেলার জয়নগর ইউনিয়নের কামরাব গ্রামে ৬০ শতাংশ সরকারী জমির উপর ৩০টি ও দুলালপুর ইউনিয়নের দুলালপুর চিনাদী ও আলীনগর গ্রামে ২৪ শতাংশ সরকারী খাস জমির উপর ১২টি ঘর নির্মাণ করা হচ্ছে। দুই শতাংশ জমির উপরে হওয়া প্রতিটি ঘর নির্মাণ কাজ এখন প্রায় শেষ প্রান্তে। দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৫ হাজার টাকা। সারা দেশের ন্যায় প্রতিটি ঘর একই নকশায় তৈরী করা হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিন এই ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০