Admin
১ জানুয়ারি ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক ইলিয়াস

জাতীয় প্রেসক্লাবের সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা-ই জামিল এ ফলাফল ঘোষণা করেন।

বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ৫৮১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। অন্যদিকে প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান ৫৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী বিএফইউজে সাবেক মহাসচিব ওমর ফারুক পেয়েছেন ৩৯৩ ভোট।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ ১৭টি পদের মধ্যে ১১টি পদে এবং সবুজ-ইলিয়াস পরিষদ ছয়টি পদে জয়ী হয়েছে। স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের কেউই বিজয়ী হতে পারেনি।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৪১৩, সহ-সভাপতি পদে রেজওয়ানুল হক রাজা ৬১৫, যুগ্ম সম্পাদক পদে মাইনুল আলম ৫৭৭ ও আশরাফ আলী ৩৯৫, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে আইয়ুব ভূঁইয়া ৫৪৪, রেজানুর রহমান ৪৭৪, কাজী রওনাক হোসেন ৪৫৫, জাহিদুজ্জামান ফারুক ৪৪৩, শাহনাজ বেগম পলি ৪৩০, সৈয়দ আবদাল আহমেদ ৪২১, শাহনাজ সিদ্দিকী সোমা ৪২০, ভানুরঞ্জন চক্রবর্তী ৪১১, রহমান মুস্তাফিজ ৩৭৯ ও বখতিয়ার রানা ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১৭টি পদে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০