Admin
২৩ ডিসেম্বর ২০২০, ৮:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা পৌর নির্বাচনে বিএনপি’র মনোনয়নে মেয়র প্রার্থী হতে চান শেখ মাসুম বিল্লাহ

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হতে চান শেখ মাসুম বিল্লাহ (শাহিন)। নিজেকে দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত সৈনিক দাবি করে দলীয় মনোনয়ন পেতে সিনিয়র নেতাদের কাছে যোগাযোগ স্থাপন করে চলেছেন তিনি।

ইতোমধ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরাও মাসুম বিল্লাহ শাহীনকে পৌর মেয়র হিসেবে দেখতে চায় বলে জানান তার কর্মী সমর্থকরা।

মাসুম বিল্লাহ শাহিন ১৯৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৯৯১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। এরপর ১৯৯২ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সর্বাধিক ভোটে সোস্যাল সেক্রেটারী নির্বাচিত হন, ১৯৯৩ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০২ সালে জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, একই বছরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক, ২০০৮ সালে সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, ২০০৯ সালে সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৩ সালে জেলা বিএনপির অফিস সেক্রেটারী।

বর্তমানে জেলা বিএনপির কনভেনিং কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় শেখ মাসুম বিল্লাহ শাহিন ১৮ বার কারাবরণ করেন এবং বর্তমানে ২৫টিরও অধিক মামলা চলমান রয়েছে বলে জানান।

সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী শেখ মাসুম বিল্লাহ শাহিন বলেন, দলীয় মনোনয়ন পেলে দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করব। দলীয় মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্ত মেনে কাজ করব। তিনি আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা বিএনপির শক্তিশালী ঘাঁটি।

এখানকার মানুষ বিএনপির ধানের শীষকেই ভালোবাসেন। বিজয়ী হলে পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা, দুস্থ শিশু ও প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরবাসীর নাগরিক সেবা সহজতর এবং সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক শহরে রূপান্তরিত করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০