Admin
১৫ ডিসেম্বর ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ও পরিবারের সদস্যদের জন্য রন্ধনশিল্প, খাদ্য পরিবেশনা ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জি এম নূরুন্নবী হাসানঃ ডিআরআরএ এর সিসিডিআইডিআরএম প্রকল্পের আয়োজনে সিবিএম এর আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের সদস্যদের জন্য ডিআরআরএ শ্যামনগর অফিসে আয়োজন করা হয়েছে রন্ধনশিল্প, খাদ্য পরিবেশনা ও ব্যবস্থাপনা বিষয়ক পাঁচদিনব্যাপি এক প্রশিক্ষণ এর। এতে অংশগ্রহণ করছে বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর ৭ ও ৮ নং ওয়ার্ড থেকে বৈশিষ্ট্যের ভিত্তিতে নির্বাচিত ৫ জন প্রতিবন্ধী ও তাদের পরিবারের একজন সদস্য।
আয়োজনের প্রথম ও দ্বিতীয় দিন প্রকল্পের ডাটা এন্ড ডকুমেন্টেশন অফিসার জনাব অসিত দেবনাথ ক্যাটারিং ব্যবসার মৌলিক বিষয়াদি, হিসাব প্রক্রিয়া, মেন্যু, ভেন্যু, পরিচ্ছন্নতাসহ ইত্যাদি জরুরী বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এসময় চাহিদা যাচাইয়ের জন্য রান্নার আয়োজন করা হয়। আয়োজনের তৃতীয় থেকে পঞ্চম তথা শেষ দিন পর্যন্ত অংশগ্রহণকারীরা খাদ্য প্রস্তুত, আয়োজন ও পরিবেশনার বিস্তারিত জানতে পারেন এবং সকলের জন্য রান্না ও খাবারের আয়োজন করেন। এছাড়াও তারা খাদ্য পরিবেশনার খুঁটিনাটি জানতে পারেন। প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য পরিবেশনায় বিশেষ বিবেচনা ও মনোযোগ রাখা হয়।
খাদ্য পরিবেশনা বিষয়ে সরাসরি প্রশিক্ষণ প্রদাণ করেন শ্যামনগর উপজেলার স্বনামধন্য ও অভিজ্ঞ ক্যাটারিং প্রশিক্ষক জনাব মো: আবদুল আলিম।
প্রকল্প থেকে এ সকল পরিবারকে ক্যাটারিং সার্ভিস এর জন্য আর্থিক সহায়তার পরিকল্পনা রয়েছে।
প্রকল্প থেকে আয়োজনে আরো অংশ নেন প্রকল্প সমন্বয়কারী সায়েলাতুল হক, এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মো: আলমগির হোসেন, একাউন্ট অফিসার জনাব বাবলুর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর জনাব রামপ্রসাদ মিস্ত্রি, জনাব আল হাসিব খান ও মৃণাল মন্ডল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০