Admin
১৪ নভেম্বর ২০২০, ৯:৪৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশে বড় খেলা শুরু হয়েছে : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, বর্তমানে দেশে সবচেয়ে বড় খেলা শুরু হয়েছে। দেশ-বিদেশে এসব ষড়যন্ত্র হচ্ছে। এই খেলা সরকার পরিবর্তন নয়, বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে। আর এই খেলা মোকাবিলা করতে পারে একজনই। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার জন্য দোয়া করবেন। গতকাল সন্ধ্যায় ফতুল্লার ইসদাইরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ ইনশা আল্লাহ বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা হতে যাচ্ছে। কারণ ডিএনডি প্রজেক্টের কাজ সেনাবাহিনী করছে। টোটাল এলাকাটা হাতিরঝিলের মতো সুন্দর হবে। টেন্ডার হয়ে গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হবে।

তিনি আরও বলেন, আমি রাজনীতিতে চিরস্থায়ী হতে আসিনি। আমি এই রাজনীতি করি না যে, ভবিষ্যতে আমার ছেলে-বউ রাজনীতি করবে- এটা আমি বিশ্বাস করি না। যে উপযুক্ত সে ওই জায়গায় বসবে। সমস্যা হচ্ছে- আমার মনে হয়, এখন যারা রাজনীতি করেন তারা রাজনীতির জন্য করেন না, তারা অন্য কিছু করেন; যা আমরা ইদানীং দেখতে পাচ্ছি।মাস্টার্স ক্রিকেট অব নারায়ণগঞ্জের সভাপতি তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ র‌্যাব কমান্ডিং অফিসার লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০