Admin
১৩ নভেম্বর ২০২০, ১১:১৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাসে আগুনে পুলিশের ৪ মামলা, ছাত্রদলের মশাল মিছিলে গ্রেফতার ২

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় পল্টন মডেল থানা ও মতিঝিল থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে অগ্নিসংযোগ ও বিশেষ ক্ষমতা আইনে দুই থানায় দুটি করে পৃথক চারটি মামলা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংঘটিত অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ৬-৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার মশাল মিছিল থেকে ছাত্রদলের ২ নেতাকর্মীকে বৃহস্পতিবার সন্ধ্যার পর গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

রাতেই ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান জানান, বসুন্ধরার উল্টো দিকে সন্ধ্যার পর একটি মশাল মিছিল যাচ্ছিল। সেসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা ও নাশকতা চালানোর চেষ্টা করে। সেসময় পুলিশ দুজকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

বাসে অগ্নিসংযোগের ঘটনায় শাহবাগ থেকে কেউ গ্রেফতার আছে কিনা- জানতে চাইলে ডিসি সাজ্জাদুর বলেন, ‘আমাদের অভিযান এখনও (বৃহস্পতিবার রাত পর্যন্ত) চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০