Admin
২৩ অক্টোবর ২০২০, ৭:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ডাঃ গোলাম রহমান ব্রাইটের “স্বার্থ”

স্বার্থ

ডাঃ গোলাম রহমান ব্রাইট

সম্পর্কের তুলনায় স্বার্থ বড়, স্বার্থের তুলনায় অর্থ
ব্যক্তিত্বে অনড় বিবেক বোধ মানে না কোনই শর্ত।
স্বার্থান্ধ কতিপয় পথভ্রষ্ট মানব ভুলেছে স্বর্গ মত্ত
নিজস্ব স্বকীয়তা বিলিয়ে দিয়ে হারিয়েছে সব তত্ত্ব।

স্বার্থের সমুদ্রে দিগ্বিদিক হারিয়ে দুমড়ে মুচড়ে পড়ি
স্বার্থ সিদ্ধিতে তোষামোদ চলে সত্যের গড়াগড়ি।
একই কারণে বিবেক বোধকে গলা টিপেই ধরি
নাহোক তুষ্টি তবুও হারাই স্বার্থের জীবন তরী।

স্বার্থের কাছে সম্পর্ক তুচ্ছ স্বার্থই বড় জানি
অর্থ আবার স্বার্থের বড় এটুকু ঠিকই মানি।
অর্থ-স্বার্থ-সম্পর্কের উর্ধ্বে মানবতার জয়ধ্বনি
মনুষ্যত্ব বোধ বিক্রি হয় না হোকনা চক্ষু মণি।

কখনো ভাঙে কখনো গড়ে এটাই স্বার্থের কাজ
স্বার্থের কারণেই বিসর্জিত হয় হায়া শরম লাজ।
স্বার্থের সাথে অর্থের সম্পর্ক সুদৃঢ় বন্ধনে গাঁথা
ধরণী মঞ্চে অভিনয় করেই প্রয়োজনে ধরে ছাতা।

স্বার্থের জালে সবাই ধরাশায়ী সময় ভেদে ভিন্ন
মা কেবলই স্বার্থ খোঁজে না করে না সম্পর্ক ছিন্ন।
স্বার্থের পেছনে ব্যর্থের প্রত্যয় স্বার্থই কাছে টানে
কারণে অকারণে রূপ পাল্টায় স্বার্থের তীক্ষ্ণ বাণে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০