Admin
১৮ অক্টোবর ২০২০, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শেখ রাসেলের ম্যুরাল উদ্বোধন কুঁড়িতেই ঝরে যায় শেখ রাসেল

ফাইল ফটো

ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে খেলেছেন শেখ রাসেল। ল্যাবরেটরি স্কুল জুড়েই ছিল তার দৃপ্ত পদচারণা। এই স্কুলের শ্রেণিকক্ষে বসে শিক্ষকদের কাছে পাঠ নিয়েছেন ১৯৭৫ সালের চৌদ্দই আগস্ট পর্যন্ত। তার স্মৃতিকে ধরে রাখতে ল্যাবরেটরি স্কুলের মাঠে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে নির্মিত হয়েছে শেখ রাসেলের ম্যুরাল।

রবিবার (১৮ অক্টোবর) প্রিয় ছোট ভাইয়ের ৫৬ তম জন্মবার্ষিকীতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের যুক্ত হয়ে শেখ রাসেলের ম্যুরাল ও ‘শহিদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় করোনা পরিস্থিতিতে স্কুল খোলার আগে পর্যন্ত শিশুদের ঘরে বসে পড়াশোনা ও খেলাধুলায় ব্যস্ত রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি করোনা মোকাবিলায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতেও শিশুদের পরামর্শ দেন তিনি। ঘরে বসে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে অভিভাবকদের তদারক করতেও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শিশুরাও যুক্ত হয় ভিডিও কনফারেন্সে। এসময় দেখানো হয় এনিমেটেড মুভি। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের অনুষ্ঠানে যুক্ত হয়ে ভিডিওচিত্রে তাদের কার্যক্রম দেখেন প্রধানমন্ত্রী। ‘স্মৃতির পাতায় শেখ রাসেল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার ও শিক্ষাবৃত্তি দেয়া হয়। দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেয়া হয় ল্যাপটপ।

অনুষ্ঠানে রাসেলকে নিয়ে স্মৃতিচারণ করেন বড় বোন শেখ হাসিনা। ১৯৬৪ সালের এই দিনে জন্ম নেয়া শেখ রাসেলের জীবন কুঁড়িতেই ঝরে যায় বলে আক্ষেপ বড় বোনের। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় কাজ করতে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতিতে ঘরে বসে পড়াশোনার পাশাপাশি শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে অভিভাবক দের যত্নবান হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

আয়োজনের শুরুতেই শহিদ শেখ রাসেল- এনিমেটেড ডকুমেন্টরি ‘বুবুর দেশ’ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এর জীবনীর উপর প্রকাশিত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালবাসা’ এর মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনীরও উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০