Admin
১৪ অক্টোবর ২০২০, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ট্রাক্টরচাপায় শিশুর মৃত্যু, বাঁশঝাড়ে ঝুলন্ত লাশ

ডেস্ক রিপোর্ট : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে ট্রাক্টরপাচায় চতুর্থ শ্রেণির ছাত্র এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বিশাল মিয়া (১০)। ওই গ্রামের কৃষক মনোয়ার হোসেনের ছেলে সে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। একই দিন বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়ায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, উপজেলার মেরুর চর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের কৃষক মনোয়ার হোসেন আজ বুধবার সকালে বাড়ির কাছেই ট্রাক্টর নিয়ে জমিতে চাষ করতে যান। মনোয়ার হোসেন সকাল ১০টার দিকে ট্রাক্টরের ইঞ্জিন বন্ধ করে বাড়িতে নাস্তা করতে যান। এ সময় তার ছেলে বিশাল মিয়া ট্রাক্টরটি চালু করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সে পড়ে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত যায়। শিশুটি স্থানীয় ভাটি কলকিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ত।

অপরদিকে আজ বুধবার সকালে বকশীগঞ্জ পৌরসভার তিনানিপাড়া এলাকায় বাঁশঝাড়ে ঝুলন্ত গোলাম মোস্তফা (৫৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ওই ব্যক্তি স্থানীয় মৃত হাসমত আলীর ছেলে। স্থানীয়রা এভাবে তার মৃত্যুকে রহস্যজনক বলে ধারণা করছেন। তবে তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে তার স্বজনরা দাবি করেছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট কালের কণ্ঠকে জানান, ট্রাক্টরচাপায় শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগ না থাকায় স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে দাফন করেছে। অপরদিকে বাঁশঝাড় থেকে উদ্ধার করা গোলাম মোস্তফার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০