Admin
১০ অক্টোবর ২০২০, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাপাহারে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন

আবু বক্কর,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: পাখির মাধ্যমে যুক্ত সমগ্র বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁর সাপাহারে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল তীরবর্তী পাহাড়ীপুকুর বদ্ধভূমি চত্ত্বরে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থা দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি সোহানুর রহমান সবুজের সভাপতিত্বে অলোচনা সভায় উপজেলা সমাজ সেবা অফিসার আবুল মনসুর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় জবই বিল কে পাখি সংরক্ষিত অঞ্চল হিসেবে গড়ে তোলা ও বিলটিকে পর্যটন সমৃদ্ধ ইকোপার্ক স্থাপনের কার্যক্রম গ্রহণ করার জন্য বক্তারা খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

আলোচনা সভা শেষে সংগঠনটির উদ্যোগে বদ্ধভূমীতে জীববৈচিত্র্য সংরক্ষক এ সৌন্দর্য বর্ধক বৃক্ষরোপণ, বন্যপ্রাণী অপরাধ দমন শাখা কতৃক প্রদত্ব বিলের রাস্তায় পরিযায়ী পাখি সংরক্ষণ সম্বলিত বিলবোর্ড স্থাপন, স্থানীয় জনগণ ও জেলেদের সচেতন করতে মাইকিং করা হয়।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সোহানুর রহমান সবুজ বলেন, আমরা আশা করি পরিযায়ী পাখিদের নিরাপদ পরিবেশ তৈরি করা হলে অন্যান্য বছরের মত এ বছরেও হাজার হাজার পরিযায়ী পাখির কলতানে মুখরিত থাকবে ঐতিহ্যবাহী এই বিলটি।

এসময়ে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, বিশিষ্ট ব্যবসায়ী মজিবুর রহমান, সাংবাদিক হাফিজুল হক, সাংবাদিক সোহেল চৌধুরী রানা সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০