Admin
১৩ আগস্ট ২০২১, ১২:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হকসহ সাতক্ষীরার দুই সাংসদকে ফেসবুকে হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্যামনগরে মানববন্ধন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি দুই সাংসদকে ফেসবুকে হত্যার হুমকি দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশকে অভিনন্দন জানিয়ে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড সিটি সুপার মার্কেটের সামনে শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক এবং সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে একটি ফেসবুক থেকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত বুধবার সকালে দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় বলে দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এর আগে এ ঘটনায় শহরের মুনজিতপুর এলাকার জিয়াউর বিন সেলিম নামে এক যুবক সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, দেবহাটা উপজেলার কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইফসুফ হোসেন (২১)। মনিরুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ঈমাম ও জামায়াত-শিবির রাজনীতির সঙ্গে জড়িত এবং তার ছেলে ইউসুফ হোসেন মাদকাসক্ত বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, “আজরায়ি জান নেই” নামক ফেসবুক আইডি থেকে গত ৮ আগষ্ট রোববার দুই সংসদ সদস্যকে মাথা কেটে দিতে পারলে কোটি টাকার পুরষ্কার ঘোষনা করা হবে পোষ্ট দেয়া হয়। পরবর্তীতে ওই আইডি বন্ধ করে একই প্রোফাইল পিকচার ঠিক রেখে “কালিমা মা” ফেসবুক আইডি খুলে আবারও একই ভাবে হুমকি দেয়া হয়। এ ঘটনায় জেলা ব্যাপী তোলপাড় শুরু হয়। এক পর্যায়ে পুলিশ সুপারের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকশদল অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মনিরুল ও তার ছেলে ইউসুফকে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৮ টি মোবাইল ফোন, দুটি সিম কার্ড, তিনটি মেমোরি কার্ড, একটি ক্যামেরাযুক্ত ডিজিটাল ঘড়ি ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

এ ঘটনায় হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সাতক্ষীরা জেলা পুলিশের দায়িত্বশীল ভূমিকার অভিনন্দন জানিয়ে আজ শুক্রবার সকালে মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাংবাদিক আলহাজ্ব আকবর কবীর, যুবলীগ নেতা শেখ আহসানুর রহমান, আলহাজ্ব হারুনুর রশিদ, কৃষকলীগ নেতা গাজী আশরাফ আলী, শ্রমিক লীগ নেতা আবদুল মাজেদ মোল্লা, পলাশ খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০