Admin
২৫ এপ্রিল ২০২১, ৫:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ৪ মাসে ৬৯ অস্বাভাবিক মৃত্যু।

গোটা পৃথিবী যখন মহামারী করোনায় ধুঁকছে, তখন জেলায় প্রায় প্রতিদিন বেড়েই চলেছে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা! সাতক্ষীরায় চার মাসে ৬৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃত্যুর অধিকাংশই পারিবারিক কলহ, প্রেম ঘটিত, পরকীয়া এবং দারিদ্র্যের কারণে ঘটেছে বলে জানা গেছে। বিষপান ও গলায় ফাঁস দিয়ে এসব অপমৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য উঠে এসেছে। তবে এর বাইরেও আরও কিছু মৃত্যু সংঘটিত হয়েছে।
সাতক্ষীরা সদর হাসপাতাল সূত্রে প্রকাশ, জেলার ৭টি উপজেলায় অস্বাভাবিক মৃত্যু বেড়েই চলেছে। এরমধ্যে ২০২১ সালের জানুয়ারি মাসে ১৬টি, ফেব্রুয়ারি মাসে ১৫টি, মার্চ মাসে ২২টি ও চলতি এপ্রিল মাসের ২২ তারিখ পর্যন্ত ১৬টি অস্বাভিক মৃত্যুর ঘটনা ঘটে। এরমধ্যে অধিকাংশের ময়না তদন্ত রিপোর্ট প্রস্তুতির কাজ চলমান রয়েছে। এদিকে ২০২১ সালের জানুয়ারি মাসে ৯৭জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৬জন বিষপান, ফেব্রুয়ারি মাসে ১৩৪ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ২৯ জন বিষপান, মার্চ মাসে ১৪১ জন সড়ক দুর্ঘটনায় আহত ও ১৯জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিল। তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অপরদিকে সাতক্ষীরা থানা সূত্রে প্রকাশ, ২০২১ সালের জানুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনা ২টি, বিষপান ২টি, গলায় ফাঁসে ২টি, শাসকষ্টে ১টি ও পানিতে ডুবে ১টিসহ মোট ৯টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ফেব্রুয়ারি মাসে খুন ১টি, সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ২টি, গলায় ফাঁস ২টি ও অন্যান্য ৪টিসহ মোট ১০টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় ১টি, বিষপানে ৫টি, গলায় ফাঁসে ৭টি ও অন্যান্য ২টিসহ মোট ১৫টি এবং চলতি এপ্রিল মাসে খুন ১টি, গলায় ফাঁসে ৩টি ও অন্যান্য ১টিসহ মোট ৫টি অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে। এই মামলাগুলোর অধিকাংশই বিচারকাজ প্রক্রিয়াধীন।
এব্যাপারে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা: মো: হুসাইন শাফায়াত জানান, এই মৃত্যু জন্মগতভাবে হয় না। বরং এটি মানুষের অসাবধানতা, ভুল বোঝাবুঝি, একে অপরের সাথে মনোমালিন্য, মারামারি, হতাশা, অমনোযোগী, পারিবারিক কলহ, মাদক গ্রহণ, সড়ক দুর্ঘটনা ও উদাসীনতার জন্য হচ্ছে। যখন এই রোগীদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসছে তখন তাদের শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি তাদের মধ্যে অধিকাংশ রোগী হাসপাতালে আসার আগেই মারা যাচ্ছে। এছাড়াও কিছু কিছু রোগী সঠিক চিকিৎসা পেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু কয়েক বছর পরেও তাদের অবস্থা অস্বাভাবিক হয়ে যায়। এর থেকে মানুষকে মুক্ত করার একমাত্র উপায় কাউন্সিলিং। এটি বাস্তবায়ন হলে এই মৃত্যুহার স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
এবিষয়ে মানবাধিকার কর্মী সাকিবুর রহমান বাবলা জানান, পরিবারের নিরাপত্তাহীনতা ও বিভিন্ন ধরণের চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ায় এবং বিশেষ করে আয়ের সংস্থান কমে যাওয়ায় সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে দৈনন্দিন ঝগড়াঝাটি ও মত পার্থক্য অনেক বেড়েছে। এর জেরে অধিকাংশ নারী পুরুষের দ্বারা মানসিক ও শারীরিক নিপীড়নে দুর্বলতর হচ্ছেন। তারই বহিঃপ্রকাশ এই অস্বাভাবিক মৃত্যু। তবে এর কোনো পরিসংখ্যান সরকারি দপ্তরের কর্মকর্তারা রাখেন না। ফলে সঠিকভাবে তথ্য জনমানুষের সামনে উপস্থাপন করাও মুশকিল।
তিনি আরও জানান, উন্নত দেশে অস্বাভাবিক মৃত্যু রোধ করতে সরকার বৃহত্তর উদ্যোগ নেয়। অথচ আমাদের দেশে সেই উদ্যোগের বহিঃপ্রকাশ চোখে পড়ে না। এমনকি বিভিন্ন দেশীয় কিছু কিছু এনজিও এই মৃত্যু রোধ করার উদ্দেশ্যে কাজ করলেও তাদের কর্মী এবং আর্থিক সংকটের জন্য জনমানুষকে ঠিকভাবে কাউন্সিলিং করতে পারছেন না। ফলে বেড়েই চলেছে মৃত্যু। এই মৃত্যু কমানোর জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের এখনই উদ্যোগ নেওয়া জরুরী।
বিষয়টি সম্পর্কে সাতক্ষীরা থানার স্টেটমেন্ট কর্মকর্তা সাব-ইন্সেপেক্টার আসাদুজ্জামান আসাদ জানান, গত ৪ মাসে সাতক্ষীরা থানায় ৩৯টি হত্যা মামলা রেকর্ড হয়েছে। প্রত্যেকটি মামলা বিচার প্রক্রিয়াধীন আছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০