Admin
৬ মার্চ ২০২১, ৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাপ্পী সভাপতি, সুজন সম্পাদক নির্বাচিত

হাফিজুর রহমান শিমুলঃ ব্যাপক উৎসাহ ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাচন। পৃথক দুটি প্যানেলে সম্পুর্ণ শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন শনিবার ( ৬ মার্চ) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বেলা ২টায় ভোট গ্রহণ শেষ হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে সময় টিভি’র মমতাজ আহমেদ বাপী ৫৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আর টিভি’র রামকৃষ্ণ চক্রবর্তী পেয়েছেন ৪৮ ভোট। সহ সভাপতি পদে দৈনিক সাতনদীর হাবিবুর রহমান ৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি দৈনিক ইনকিলাব পত্রিকার আব্দুল ওয়াজেদ কচি পেয়েছেন ৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক এর মোহাম্মদ আলী সুজন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি ইন্ডিপেন্ডেন্ট টিভি’র আবুল কাসেম পেয়েছেন ৪৩, এবং পর প্রার্থী ও যমুনা টিভি’র আহসানুর রহমান রাজীব পেয়েছেন ০৫ ভোট । যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সমাজের কথার আব্দুল জলিল ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মানবজমিনের ইয়ারব হোসেন পেয়েছেন ৫১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কাফেলার এম ঈদুজ্জামান ইদ্রীস ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিব্দন্দী দৈনিক খবরপত্রের মো. রবিউল ইসলাম পেয়েছেন ৪১ ভোট ।অর্থ সম্পাদক পদে দৈনিক লোকসমাজের শেখ মাসুদ হোসেন ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক কালের কন্ঠের মোশাররফ হোসেন পেয়েছেন ৪৬ । দপ্তর সম্পাদক পদে আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী দৈনিক খোলা কাগজের ইব্রাহিম খলিল পেয়েছেন ৪৮ ভোট সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দী চ্যানেল নাইন টিভি’র কৃষ্ণ মোহন ব্যানার্জী ৪৩ ভোট। নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম (বার)। এছাড়া নির্বাহী সদস্য পদে পাঁচ জন নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সাপ্তাহিক ইচ্ছেনদীর মকসুমুল হাকিম ৬০ ভোট, এস-এ টিভি’র এম শাহীন গোলদার ৫৭ ভোট, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের আব্দুল গফুর সরদার ৫৭ ভোট, দৈনিক আজকের সাতক্ষীরার মাসুদুর জামান সুমন ৫৫ ভোট ও দৈনিক করতোয়ার সেলিম রেজা মুকুল ৫৪ ভোট। নির্বাচনে ভোটার তালিকা প্রণয়ন ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান-পিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা প্রেসক্লাবে ফলাফল প্রত্যাশীদের সন্মুখে ফলাফল ঘোষনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০