Admin
১৯ মে ২০২১, ১:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত ১৪২ যাত্রীর মধ্যে ১১ জনের করোনা পজিটিভ

সাতক্ষীরায় ভারত ফেরত ৩’শ পাসপোর্ট যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার শেষ মুহুর্তে মঙ্গলবার রাতে ১৪২ জনের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ডিসি সাতক্ষীরার ফেইসবুক আইডিতে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পোস্টে লিখেছেন, ভারত থেকে প্রত্যাগত বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১জন করোনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হবে। সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মুহাম্মদ হুসাইন সাফায়েত বলেন, সাতক্ষীরায় ভারতফেরত কোয়ারেন্টিনে থাকা ১৪২ যাত্রীর মধ্যে যে ১১ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবার সকালে তাদেরকে সাতক্ষীরা মেডিকেলের আলাদা ইউনিটে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তদের শরিরে করোনার ধরণ ভারতীয় ভ্যারিয়েন্ট কি না সে বিষয়ে নিশ্চিত করতে এই ১১ জনের আলাদা স্যাম্পল আগামী ৫দিনের মধ্যে আইইডিসিআর এ পাঠানো হবে বলে জানান। এছাড়া বাকিদের বুধবার নিজ বাড়িতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসপি সাতক্ষীরা ফেইসবুক আইডিতে লিখেছেন, সাতক্ষীরায় ভারত ফেরত পাঁচজন করোনা রোগী শনাক্ত। আপনাদের এলাকায় ভারত থেকে কোন লোক আসলে জেলা পুলিশকে জানান। কোনভাবেই যাতে সীমান্ত অতিক্রম করে কোন লোক আসা-যাওয়া করতে না পারে সবাই সতর্ক থাকুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০