Admin
১৮ মে ২০২১, ৫:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক রোজিনা ইসলামকে আটকের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতন চালানোর ঘটনায় তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন ছিল সাবার আগে। আমরা এখনো সেটি লক্ষ্য করছি না। স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির আখড়া যা সর্বজন স্বীকৃত। দুর্নীতির সংবাদ করায় মন্ত্রণালয়ের কক্ষে পাঁচ ঘন্টা আটকে রেখে সাংবাদিককে নির্যাতন করা হয়েছে। সাংবাদিকের উপর খড়গ আঘাত না এনে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে সাংবাদিকবৃন্দ।

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টায় মানববন্ধনে এসব কথা বলেন সাতক্ষীরা প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকরা। প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকসহ দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে অনুষ্ঠিত মানবন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।

সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, প্রথম আলোর প্রতিবেদক, কল্যাণ ব্যানার্জী, সাবেক সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, সাবেক সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনি, স্বদেশ, সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, প্রেসক্লাবের যৃগ্ম-সাধারণ সম্পাদক মো: আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ড. দিলীপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠর সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বিজয় টিভির সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলাম।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, প্রতিথযশা নির্ভীক সাংবাদিক রোজিনা ইসলামকে যেভাবে নির্যাতন করা হয়েছে সেটি নির্মম ও বর্বর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব জেবুন্নেচ্ছা খানম সাংবাদিকের গলার টুটি চেপে ধরে হত্যাচেষ্টা করে সরকারকেই বেকায়দায় ফেলানোর অপচেষ্টা চালিয়েছেন। উপ সচিব জেবুন্নেচ্ছা খানমের নামে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় গড়ে তুলেছেন। যা দুর্নীতির একটি বড় প্রমাণ করে।

অথচ তার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা বা শাস্তি না হয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিক রোজিনা ইসলামের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। রিমান্ড আবেদন করা হয়েছে। আমরা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০