Admin
২৭ জুলাই ২০২১, ২:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজের বিরুদ্ধে পদ বানিজ্যের অভিযোগ

শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম সবুজ এর বিরুদ্ধে পদ বাণিজ্যের লিখিত অভিযোগ করেছেন কাশিমাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী আলী হাসান।

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সাতক্ষীরা জেলা ছাত্রলীগ বরাবর লিখিত অভিযোগে তিনি জানান গত ইং ২০১৯ সালে ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদাত্তীর্ণ কমিটি শেষে নতুন কমিটিতে সভাপতি হতে ইচ্ছুক ছিলেন তিনি। বিধায় বিধি মোতাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর যোগাযোগ করেন গাজী আলী হাসান। তৎকালীন সভাপতি লায়েছ তাকে সাধারণ সম্পাদক সবুজের মতামত নিয়ে জানান তার(লায়েছ) কোন আপত্তি নেই। তখন গাজী আলী হাসান সাধারণ সম্পাদক সবুজের সাথে দেখা করলে সবুজ তাকে কাশিমাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি করার জন্য তার কাছে ৩০ হাজার টাকা দাবী করেন। সে অনুযায়ী বিগত ইং ২৩-০৪-২০১৯ ইং তারিখে আলী হাসানের নিকট থেকে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ নগদ ২০ হাজার টাকা নিয়ে আলী হাসানের কমিটিতে স্বাক্ষর করেন।

কিন্তুু কিছু সময় পরেই স্বাক্ষর তার নয় মর্মে বিবৃতি দিয়ে পুরো বিষয়টি অস্বীকার করে সাধারণ সম্পাদক সবুজ সুকৌশলে সভাপতি লায়েছের চক্রান্ত বলে চালিয়ে দেন।

তৎকালীন পরিস্থিতিতে জেলা ছাত্রলীগ বিধি ভঙ্গের অভিযোগে লায়েছকে বহিস্কার সহ শ্যামনগর উপজেলা ছাত্রলীগ ও এর অধীনস্ত সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বলে তৎকালীন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা জানান।

এ ঘটনায় বহিস্কৃত সাবেক ছাত্রলীগ সভাপতি একরামুল হক লায়েছ তার প্রতিক্রিয়ায় জানান কেন্দ্রীয় এক নেতা সম্পর্কে ভাইয়ের যোগাযোগে পদ পাওয়া সবুজ মূলত নিষিদ্ধ জামায়াত পরিবারের সন্তান । তার হাতে শ্যামনগর উপজেলা ছাত্রলীগ কখনও নিরাপদ ছিল না। অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি দখলবাজি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন সহ ছাত্রলীগের ত্যাগী নেতা কর্মীদের ক্ষতি করে আসছে। এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন তিনি।

সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ শ্যামনগর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার পর এই জামায়াত পরিবারের আব্দুল হাকিম সবুজ আবারও সভাপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিলে ব্যাপক সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০