Admin
১৮ জুলাই ২০২১, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে মৎস্য ঘের নিয়ে প্রতিপক্ষের অব্যাহত হুমকিতে থানায় পরপর দুই জিডি

শান্তিপূর্ণভাবে ভোগদখলীয় মৎস্য ঘের নিয়ে গায়ে পড়ে বিরোধ সৃষ্টিকরে প্রতিপক্ষের অব্যহত হুমকিতে অসহায় ঘের মালিক ভেটখালী গ্রামের মৃত হাজী নূর আলমের পুত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার সালাউদ্দীন আহমেদ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিগোচর করার জন্য তিনি শ্যামনগর থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি করেছেন।

বিষয়টির প্রতিকার চেয়ে তিনি কালিঞ্চী গ্রামের মৃত ছাতুল্যাহ গাজীর পুত্র আঃ গফুর গাজী, একই গ্রামের মৃত মোহাম্মাদ গাজীর পুত্র কেরামত গাজী, মৃত নূরো ভাংগীর পুত্র আলম ভাংগী,মৃত ছফেদ গাজীর পুত্র আঃ মাজেদ,একই গ্রামের মৃত জনাব আলী গাজীর ছেলে মোহাম্মদ রুহুল আমিন, মৃত সফেদ আলীর ছেলে আব্দুল মজিদ, মৃত মোকসেদ আলী গাজীর ছেলে মোঃ সিরাজ ও মৃত ফরমান গাজীর ছেলে মোঃ মিজানুর রহমান ৮ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় ৬২১নং ও ৯৭৮নং দুইটি পৃথক জিডি করেছেন।

জিডি সূত্র মতে,ভেটখালী মৌজায় ১/৬২ নং খতিয়ানে ১৪৫১ নং দাগের উপর নিজস্ব ভোগদখলীয় সম্পত্তিতে পানি নিস্কাশনের জন্য ক্যানেল তৈরী করে তারা দীর্ঘদিন পানি নিস্কাশন করে আসছে। ওই ক্যানেল দিয়ে পার্শ্ববর্তী ঘের মালিকগণ এবং জনগন ও পানি নিষ্কাষন করে আসছে। সম্প্রতি ভারি বর্ষনের কারনে এলাকায় অধিক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমতাঃবস্থায় প্রতিপক্ষরা নিজ-নিজ স্বার্থ হাসিলের জন্য জনগণের স্বার্থকে তোয়াক্কা না করে পানি নিষ্কাশনের ওই ক্যানেলটি বন্ধ করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। বিষয়টি প্রতিবাদ করায় প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে আমাকে মারপিট করতে উদ্যত হয়। তাছাড়া আমাকে পথে-ঘাটে মারপিট সহ খুন জখমের হুমকি অব্যহত রেখেছে।
বিষয়টি তদন্তপূর্বক যাতে তাদের নিজস্ব অর্থায়নে নির্মিত ক্যানেল দিয়ে পানি নিষ্কাশন করা যায় তার সুষ্ঠু সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
বিয়ষটি নিয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, থানায় জিডি হয়েছে। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০