Admin
৩ আগস্ট ২০২১, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ইউনিয়ন পর্যায়ে ভ্যাকসিন প্রদান বিষয়ে মতবিনিময় সভা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, আগামী ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত উপজেলার ১২টি ইউনিয়নের ১২টি কেন্দ্রে প্রতিদিন ৬ শত জনকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করার পরিকল্পনা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৩টি বুথ স্থাপন করে প্রশিক্ষণ প্রাপ্তরা টিকা প্রদান করবেন।

সমগ্র কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দ মনিটরিং করবেন। প্রত্যহ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে। উপজেলা পর্যায়ে একটি রেসকিউ টিমও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রম সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ,সকল ইউপি চেয়ারম্যান ও শ্যামনগর থানা পুলিশ সহ অন্যান্যদের উপস্থিতিতে ৪ আগষ্ট সভা আহবান করা হয়েছে।

মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা বলেন, সাতক্ষীরা জেলার মধ্যে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা রোগীর স্বাস্থ্য সেবা প্রদান ,সাধারণ রোগীর সেবা প্রদান সহ অন্যান্য বিষয়ে এগিয়ে রয়েছে। বর্তমানে এই হাসপাতলে ১০ শয্যা বিশিষ্ট করোণা ইউনিটের কার্যক্রম চলমান আছে এসব বিষয়ে অবহিত করেন।

৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে ৩১ জন ডাক্তার থাকার কথা থাকলেও ১১ জন ডাক্তার দিয়ে সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে ২০ জন চিকিৎসকের সংকট রয়েছে তার মধ্যেও সকল কার্যক্রম সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন বলে মতপ্রকাশ করেন। তিনি সহ উপস্থিত অন্যান্য চিকিৎসকবৃন্দ কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ জুবায়ের ইসলাম, ডাঃ বিপ্লব কুমার দে, ডাঃ আহসান ইসলাম কল্লোল।

বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০