Admin
৫ এপ্রিল ২০২১, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরের কালিঞ্চী গ্রামে কোর্টের ১৪৫ ধারা উপেক্ষা করে জবর দখলের মাধ্যমে ঘেরের বাঁধ নির্মাণ, থানায় অভিযোগ দায়ের।

শ্যামনগর উপজেলার কালিঞ্চী গ্রামের ঘেরের জমিকে কেন্দ্র করে শেখ আবু জাফর দিং (৪৫), পিতা মৃত শেখ মোহাম্মাদ আলি সং ধাপুয়ারচক, শ্যামনগর, সাতক্ষীরা থানায় অভিযোগ করেন বিবাদী মোঃ ফারুক বরকন্দাজ (৩৮) পিতা মৃত ফজের আলি বরকন্দাজ সং দুরমুজখালী, শ্যামনগর, সাতক্ষীরা কোর্টের ১৪৫ ধারা অমান্য করে তার ভোগ দখলীয় ঘেরের জমিতে বল প্রয়োগ করে বাঁধ নির্মাণ করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘেরে ভিতরে বাঁধের কাজ হয়েছে।
প্রত্যক্ষদর্শী অত্র এলাকার ইমাম মান্নান গাজী জানান, আজ সকালে ফারুকের ২৫-৩০ জন লোক ঘেরের বাঁধের কাজ করেছে। এ বিষয়ে ঘেরের কর্মচারী ইয়াছিন বলেন, আগের দিন বিকালে ফারুক তার লোকজন নিয়ে ঘেরের পাশে ঘোরা ঘুরি করতে থাকে। পরদিন সোমবার সকাল থেকে ২৫-৩০ জন লোক ঘেরে কাজ করতে থাকে। আর এক প্রত্যক্ষদর্শী বাচ্চুর বৌ জানান, ফারুক বরকন্দাজের লোকজন ঘেরে ভেড়ির কাজ করেছে।
অভিযোগের বিষয়ে বিবাদী মোঃ ফারুক বরকন্দাজের কাছে মুঠোফোনে জানতে চাইলে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে তিনি বলেন, তিনি ১৪৫ ধারা করেছেন এবং জমির দখল বজায় রাখতে তিনি বাঁধ নির্মাণ করেছেন। রিপোর্টার কোর্টের আদেশ অমান্য করা হয়েছে কিনা জানতে চাইলে এ্যাড. মোঃ ফারুক বরকন্দাজ জানান তিনি কোন কোর্টের আদেশ আবমাননা করেননি।
অভিযোগের তদন্ত করতে যাওয়া এসআই মোস্তাফিজুর রহমান এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোঃ ফারুক বরকন্দাজ কয়দিন আগে থানায় একটি অভিযোগ দায়ের করেন কিন্তু বিবাদীর সাথে কয়েক দফা বসাবসির ব্যবস্থা করা হলেও তিনি উপস্থিত হননি। ০১/০৪/২০২১ তারিখে পি মামলা নং – ৬৩০/২১(শ্যাম:), আদেশ নং -০১, স্মারক নং-৮১০/ ক্রি:, ধারা ফোঃ কাঃ বিঃ- ১৪৫ এর নোটিশ আনলে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঘেরে সকল কার্যক্রম বন্ধের নির্দেশ দিই। আজ ০৫/০৪/২০২১ তাং সকালে অভিযোগের প্রেক্ষিতে ঘটনা স্থলে গিয়ে এর সত্যতা পাই।
সূত্রমতে জানা যায়, এর আগে ফারুক বরকন্দাজের পিতা একাধিক বার কোর্টে মামলা হারেন। ফারুক বরকন্দাজ উক্ত জমিতে কোন রেকর্ড পাননাই। তবুও তিনি জবর দস্তি মূলকভাবে জমি দখলের পায়তারা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০