Admin
২৮ সেপ্টেম্বর ২০১৯, ৯:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রিকশাওয়ালা সেজে খুনের আসামি ধরলেন এসআই ”ফয়সাল”

ঝিনু্ক টিভি ডেস্ক-
খুনের মামলায় অভিযুক্ত আসামি সাভারে আত্মগোপন করে আছেন, এমন তথ্য সখীপুর থানা-পুলিশের কাছে ছিল। কিন্তু বারবার অবস্থান পরিবর্তন করায় তাঁকে ধরতে পারছিল না পুলিশ। শেষ পর্যন্ত আসামিকে ধরতে অভিনব কায়দা বেছে নিলেন এক পুলিশ কর্মকর্তা। রিকশাওয়ালা সেজে দুদিন রিকশা চালিয়ে আসামির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছেন। এরপর হাতেনাতে ধরেছেন আসামিকে।

ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারে বৃহস্পতিবার বিকেলে। রিকশাওয়ালা সেজে আসামি ধরা ওই পুলিশ কর্মকর্তা হলেন টাঙ্গাইলের সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ। গ্রেপ্তারের পর শুক্রবার সকালে আসামি আবদুর রশিদকে (৩০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সখীপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ৯ সেপ্টেম্বর উপজেলার ঘাটেশ্বরী গ্রামের সৌদি আরব প্রবাসী আবদুর রহিমের স্ত্রী আফরোজা আক্তার (৩০) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। আফরোজার দেবর আবদুর রশিদের বিদ্যুৎ লাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেন রশিদের চাচাতো ভাই জাবেদ আলী। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন রশিদ ও জাবেদ। একপর্যায়ে রশিদ ঘরে ঢুকে ছুরি এনে জাবেদের পেটে ঢুকিয়ে দেন। জাবেদের মামা জয়নাল আবেদীন এগিয়ে এলে তাঁকেও ছুরি মেরে পালিয়ে যান রশিদ। গুরুতর আহত জাবেদ ও জয়নাল আবেদীনকে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন ১০ সেপ্টেম্বর মারা যান জাবেদ। এ ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহমেদ বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারি ঘটনার পর থেকে আবদুর রশিদ সাভারের সিআরপি এলাকায় অবস্থান নিয়েছেন। কয়েকবার সাভার গিয়েও তাঁকে গ্রেপ্তার করা যায়নি। পরিকল্পনা অনুযায়ী গত বুধবার ও বৃহস্পতিবার ওই এলাকায় রিকশাচালক সেজে অবস্থান নিই। আবদুর রশিদ ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে রশিদ এক দোকানের পাশে বসে চা খাওয়ার সময় ছদ্মবেশে ওই স্থানে গিয়ে তাঁকে গ্রেপ্তার করি।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এভাবে ছদ্মবেশে আসামি ধরায় এসআই ফয়সাল প্রশংসিত হয়েছেন। এ সফলতার জন্য তাঁকে পুরস্কৃত করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০