Admin
২ অক্টোবর ২০১৯, ১০:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মৌসুমের প্রথম জয় জুভেন্টাসের

জনুক টিভি ডেস্ক-

চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচে জুভেন্টাসের কাছে পাত্তাই পেল না লেভারকুসেন। নিজেদের মাঠে গ্রুপপর্বের এই ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য ছিল জুভেন্টাসেরই। হিগুয়েইন, ফেডরিকো বের্নারদেস্কি ও রোনালদোর এক এক করে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। মৌসুমে জুভদের এটি প্রথম জয়। গ্রুপপর্বের প্রথম ম্যাচটিতে সমতা নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদো-হিগুয়েইনরা।

শুরুতে বলের দখল নিয়ে খেলে লেভারকুসেন। কিন্তু ম্যাচের সময় বাড়ার সঙ্গে বলের দখল চলে যায় জুভদের কাছে। তবে খেলায় আধিপত্য শুরু থেকেই ছিল রোনালদোদের। ম্যাচের ১৭ মিনিটে হিগুয়েইনের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের নিচু শটে ঠিকানায় পাঠান জুভেন্টাসের আর্জেন্টাইন এই তারকা। প্রথমার্ধেই আবারও গোলের সুযোগ পান হিগুয়েইন। ৩৯ মিনিটে হিগুইয়েনকে জোড়া গোল বঞ্চিত করেন লেভারকুসেন গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধে নিজের ছায়া থেকে বেরিয়ে আসেন রোনালদো। তবে কিছুতেই গোলের দেখা পাচ্ছিলেন না। পর্তুগিজ সেনার বেশ কটি শট আটকে দেন অতিথিদের গোলরক্ষক। ৫৭ মিনিটে একবার রোনালদোর শট আটকে দিয়ে ব্যবধান দ্বিগুণ হওয়ার হাত থেকে দলকে রক্ষা করেন তিনি। এর মিনিট চারেক পর অবশ্য দলের দ্বিতীয় গোলটি বানিয়ে দেন রোনালদোই। ডি বক্সে রোনালদোর বাড়ানো বল থেকে গোল করেন বের্নারদেস্কি। এরপর ৭৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রোনালদো। তবে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে গোলের দেখা পান রোনালদো। বদলি খেলায়োড় দিবালার দুর্দান্ত পাসে লেভারকুসেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুভেন্টাসের এই সেনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০