Admin
২৫ অক্টোবর ২০২০, ১:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোলায় ইলিশ ধরার দায়ে ১৯৮ জেলের কারাদন্ড

ছবি প্রতিক

মো:আল-আমিন,ভোলা প্রতিনিধি: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে গত ১০ দিনে ১৯৮ জেলের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও ১১০ জেলেকে ৫ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলার মেঘনা ও তেতুলিয়া নদী থেকে গত ১৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আটককৃতদের ভ্রাম্যমান আদালতে এ জেল জরিমানা করা হয়।

দন্ডাপ্রাপ্তদের মধ্যে ভোলা সদরে ৮৯ জন, দৌলতখানে ৩ জন, তজুমদ্দিনে ২৮ জন, লালমোহনে ৮ জন, চরফ্যাশনে ৫২ জন ও মনপুরায় ২ জন জেলে রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) জেলা মৎস্য অফিস এ তথ্য জানিয়েছে।
মৎস্য অফিস জানায়, গত ১০ দিনে জেলার সাত উপজেলায় সর্বমোট ১৫৯টি অভিযান ও ৮৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত এসব অভিযানে ৩০৮ জেলের জেল জরিমানা ছাড়াও ৩ লাখ ১৪ হাজার মিটার কারোন্ট জাল ও ১১ মন ইলিশ জব্দ করা হয়েছে।
এছাড়াও ৪ লাখ ৯৯ হাজার টাকার ট্রলার ও নৌকা নিলাম হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে জেলায় সর্বমোট মামলা হয়েছে ১৯৫টি।
এদিকে গত ২৪ ঘন্টায় ৯ টি অভিযানে ৫ জেলের জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগের খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। ইলিশ রক্ষায় প্রতিদিন মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০