Admin
৫ অক্টোবর ২০১৯, ১২:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভোট গ্রহণ চলছে এরশাদের আসনে

ঝিনুক টিভি ডেস্ক-

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে নগরীর ২৫টি ওয়ার্ড ও ৫টি ইউনিয়নের ১৭৫টি ভোট কেন্দ্রের সবগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে এ আসনে লড়ছেন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে জাপার রাহাগীর আল মাহি সাদ এরশাদ (লাঙ্গল), বিএনপির রিটা রহমান (ধানের শীষ), এরশাদের ভাতিজা (স্বতন্ত্র) হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (মোটরগাড়ি), খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি), গণফ্রন্টের কাজী মো. শহিদুল্লাহ্‌ (মাছ), এনপিপির শফিউল আলম (আম)।

নির্বাচনে ছয়জন প্রার্থী অংশ নিলেও সাদ, রিটা ও আসিফের মধ্যে লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। নগরীর ২৫টি ওয়ার্ড ও পাঁচটি ইউনিয়ন নিয়ে সদর আসনে মোট ভোটার রয়েছে চার লাখ ৪১ হাজার ২২৪ জন।

ভোটগ্রহণ শুরুর পর সকাল সাড়ে ১০টার পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি। এছাড়া নির্বাচন ঘিরে উল্লেখিত সময় পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।এদিকে বিএনপির প্রার্থী রিটা রহমান অভিযোগ করেছেন, শুক্রবার রাতে পুলিশি অভিযানের কারণে তার নেতাকর্মীরা ভোটের মাঠে থাকতে পারেনি।

শনিবার সকালে ভোট শুরুর পর পুলিশ, র‌্যাব, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় সদর আসনজুড়ে ১৮ প্লাটুন বিজিবি, ২০টি র‌্যাবের টহল টিম, পুলিশের টহল টিম ও কেন্দ্রগুলোতে অস্ত্রধারী পুলিশ ও আনসারবাহিনী মোতায়েন করা হয়েছে। ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের প্রতি আহ্বান– নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে বাড়ি ফিরে যাওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা রয়েছে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর।

গত ১৪ জুলাই ঢাকায় সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ১৬ জুলাই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০