Admin
২৬ মার্চ ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষ্যে সাতক্ষীরায় নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি ঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালি মন্দির পরিদর্শন উপলক্ষ্যে পুলিশের নিরাপত্তা বিষয়ক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে শুক্রবার বিকালে শ্যামনগর সরকারী মহসীন ডিগ্রি কলেজ মাঠে উক্ত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দীন বিপিএম (বার)।

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত নিরাপত্তা বিষয়ক ব্রিফিং-এ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম। এ সময় সেখানে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি ড.খঃ মহিদ উদ্দীন এসময় বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের রাষ্ট্রের মেহমান। তাকে ঘিরে বেশ কিছুদিন যাবত তার নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ভিভিআইপিদের ক্ষেত্রে যেমন নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন ঠিক তেমনই নেয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের ইউনিফর্মের যে ব্যবস্থা সেটি নেয়া হয়েছে। আমাদের ইনটেলিজেন্স এর যে বিষয় গুলো সেটি নেয়া হয়েছে। আমাদের ভিভিআইপির আগমনের আগের যে নিরাপত্তা সেটি নেয়া হয়েছে। এমনকি তার চলে যাওয়ার আমাদের যে দায়িত্ব সেটি নেয়া হয়েছে। ফোর্সদের ব্রিফ করা হয়েছে। তাদের কি করনীয়, কিভাবে কাজ করবে সেটি বুঝিয়ে দেয়া হয়েছে। আমরা আশা করি আমরা যেভাবে নিরাপত্ত সাজিয়েছি তাতে আমরা রাষ্ট্রীয় মেহমানকে এখানে সুন্দরভাবে আমন্ত্রন জানিয়ে নিরপত্তা প্রদান করে আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবো। তিনি আরো বলেন, আমন্ত্রিত অতিথির নিরাপত্তার বিষয়ে যা যা প্রয়োজন সবধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহন করা হয়েছে। নিরাপত্তার কোন প্রকার ঘাটতি নেই।
উল্লেখ্য শনিবার ২৭ মার্চ নরেন্দ্র মোদী সকাল ৯টা ৪৫ মিনিটে সাতক্ষীরার শ্যামনগর এ.সোবহান মাধ্যমিক বিদ্যালয় মাঠে নবনির্মিত হ্যালিপ্যাডে বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে অবতরন করবেন। সেখান থেকে তিনি সড়কপথে ৯টা ৫০ মিনিটে ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালি মন্দিরে প্রবেশ করবেন। এরপর সেখানে পূজা অর্চনা শেষ করে ১০ টা ১০ মিনিটে তিনি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্হল গোপালগঞ্জের উদ্দেশ্যে মন্দির ত্যাগ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০