Admin
১ মার্চ ২০২১, ৫:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেসরকারি খাতে কোনও টিকা দেবে না সরকার

ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতকে করোনা ভাইরাসের কোনও টিকা সরকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, ‘বেসরকারি খাত কোনও টিকা পাবে না। তারা আমদানি করে টিকা দিতে পারবে। তবে সেক্ষেত্রে টিকার দাম সরকার নির্ধারণ করে দেবে।’

সোমবার (০১ মার্চ) বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরে রেড ক্রিসেন্টের কিট হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে টিকা পাওয়া নিয়ে কোনও সংশয় নেই। সময়মতো সব টিকা চলে আসবে।’

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নিবন্ধিত শিক্ষকদের ডাটা চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের টিকা দেয়া হবে।’

গত ৭ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ সারা দেশে একযোগে শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন এবং প্রথম ৫ জনকে টিকা দেয়া দেখেন। সব মিলিয়ে উদ্বোধনী দিনে বিভিন্ন শ্রেণি-পেশার ২৬ জনকে টিকা দেয়া হয়।

বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা দেয়া হচ্ছে। সবাইকে এ টিকার দুটি করে ডোজ নিতে হবে।

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে তাদের এ টিকা নিরাপদ প্রমাণিত হয়েছে এবং ৭০ শতাংষ স্বেচ্ছাসেবীকে কার্যকর সুরক্ষা দিতে পেরেছে।

করোনার এ টিকা গ্রহণের পর কারও কারও হালকা জ্বর, গা ব্যথা, ক্লান্ত অনুভবের মতো কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও এ নিয়ে আতঙ্ক কিংবা অস্বস্তির কিছু নেই- বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আর বাংলাদেশে যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে এখন তেমন মারাত্মক কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে বলেও খবর পাওয়া যায়নি।

উপহারের ২০ লাখসহ এখন পর্যন্ত তিন ধাপে ভারত থেকে ৯০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০