Admin
৯ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষে ব্যাট হাতে ‘বৃষ্টি’

ঝিনুক ডেস্ক-
ম্যাচ বাঁচাতে হলে আজ সারা দিন ব্যাট করতে হতো বাংলাদেশকে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে, সাগরিকার আকাশ বাংলাদেশের সেই পাহাড়সম কাজের চাপের ভাগ নিতে চলে এসেছে। চট্টগ্রামে সকাল থেকে হচ্ছে ঝুম বৃষ্টি।
গতকাল রাত থেকেই চট্টগ্রামের আকাশটা গোমড়ামুখে আছে। সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ফলে, সাগরিকার আকাশের সঙ্গে তাল মিলিয়ে আফগান খেলোয়াড় আর কর্মকর্তাদের মুখও গোমড়া হচ্ছে আস্তে আস্তে। আর হবে নাই–বা কেন? আর মাত্র চারটা উইকেট নিয়ে নিলে যেখানে তারা ইতিহাসের দ্বিতীয় টেস্ট জিতে যাবে, সহজ জয়ের পথে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে তাদের ভালো লাগবেই–বা কেন? এখনো পিচ ঢেকে রেখেছে কর্তৃপক্ষ। বৃষ্টির গতিক ও পিচের অবস্থা দেখে সন্দেহ করা হচ্ছে, হয়তো প্রথম সেশনটা সাজঘরেই কাটাতে হবে দুই দলকে। জয়ের আশায় সকাল সকাল আফগানিস্তান মাঠে চলে এলেও বৃষ্টি দেখে বাংলাদেশ দল হোটেল থেকে মাঠে এসেছে গদাই-লস্করি চালে। জানা গেছে, বৃষ্টির কারণে এই টেস্ট কভার করতে আসা সাংবাদিকেরাও নির্ধারিত সময়ে মাঠে আসেননি, ধীরলয়ে এসেছেন। একই অবস্থা ধারাভাষ্যকারদেরও।

গতকাল সাকিব আল হাসান বলেছিলেন, টেস্ট বাঁচানোর জন্য বৃষ্টির ওপরেও ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে, ‘হারের খুব কাছাকাছি। বৃষ্টি আর স্বয়ং আল্লাহ যদি আমাদের (অপরাজিত) দুজনকে দিয়ে না খেলান, তাহলে হারার সম্ভাবনা খুবই বেশি।’শেষ পর্যন্ত অধিনায়কের মনের সুপ্ত বাসনাই হয়তো পূরণ করতে যাচ্ছে সাগরিকার আকাশ!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০