Admin
২ অক্টোবর ২০১৯, ৯:৪৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেন্সিডিল ও গাঁজাসহ ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ী আটক

ঝিনুক টিভি ডেস্ক-
ঝিনাইদহে মাদক বহনের সময় ঢাকা কলেজ ছাত্রসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরের দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল, ঢাকা কলেজের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে সোহেল রানা (২০), একই উপজেলার বাশবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে সামাউল হক (২৭) এবং চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মদনা গ্রামের আতিয়ার রহমান(৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, মহেশপুর উপজেলা থেকে মাদকের একটি চালান ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কোটচাদপুর উপজেলার কাগমারী এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকা থেকে সোহেল রানাকে আটক করা হয়। সেসময় তার কাপড়ের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৩০ বোতল ফেনসিডিল।

সেসময় পাশেই থাকা অপর ব্যক্তি সামাউল হককে ১ কেজি গাজা সহ আটক করা হয়। অপরদিকে একই সময়ে জেলা সদরের হলিধানী বাজার এলাকা থেকে ৪৮ বোতল ফেনসিডিল সহ আতিয়ার রহমান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক ঢাকা কলেজের ছাত্র সোহেল রানা ফ্রিল্যান্সিং সাংবাদিক পরিচয়ে সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময় ফেনসিডিল ঢাকায় নিয়ে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০