Admin
৪ জুলাই ২০২০, ৭:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেশীয়’র ৩ দিনব্যাপী সংগীত বিষয়ক জাতীয় কর্মশালা সম্পন্ন

দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে জুম অনলাইনে ৩ দিন ব্যাপী সংগীত বিষয়ক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৮ জুন থেকে ২৭ জুন ২০২০ দুপুর ১২ পর্যন্ত সারাদেশ থেকে প্রায় ২০০ জন শিল্পী অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশন করেন। ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত কর্মশালার কার্যক্রম পরিচালিত হয়। দেশীয় সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মোস্তফা মনোয়ার এর পরিচালনা এবং শিল্পী মনিরুল ইসলামের উপস্থাপনায়- প্রথম দিন কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক বিশিষ্ট সাহিত্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব আবু জাফর সবুজ। গানের ভাব, ভাষা ও অন্ত্যমিল বিষয়ে প্রশিক্ষক ছিলেন গীতিকার ও কবি বিলাল হোসাইন নূরী, গান রচনার কলাকৌশল ও প্রকরণ বিষয়ে প্রশিক্ষক ছিলেন গীতিকার ও কবি অধ্যক্ষ আবু তাহের বেলাল, ‘গানের ভাষা প্রাণের ভাষা’র উপর প্রশিক্ষণ দেন গীতিকার ও শিল্পী অধ্যাপক সাইফুল আরেফিন লেনিন। এ পর্বে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংগীত কেন্দ্রের সভাপতি বিশিষ্ট গীতিকার,সুরকার ও শিল্পী ওস্তাদ তোফাজ্জল হোসাইন খান।
দ্বিতীয় দিনের কর্মশালায় সুরারোপের নানা বিষয় শিরোনামে প্রশিক্ষণ দেন শিল্পী লিটন হাফিজ চৌধুরী, সুর সৃষ্টির কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন- সুর সম্রাট শিল্পী মশিউর রহমান লিটন। এ পর্বে মেহমান ছিলেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী অধ্যাপক সাইফুল্লাহ মানছুর। তৃতীয় দিনের কর্মশালায় গান নির্মাণের নান্দনিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন গীতিকার, সুরকার ও শিল্পী মাসুদ রানা। গানের প্রচার ও প্রসার প্রেক্ষিত সোস্যাল মিডিয়া শিরোনামে প্রশিক্ষণ দেন গীতিকার, সুরকার ও শিল্পী আমিরুল মোমেনীন মানিক।
৩ ব্যাপী এ কর্মশালায় প্রথম দিনে গান রচনা এবং দ্বিতীয় দিনে সুরারোপের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গান রচনায়- প্রথম স্থান অধিকার করেন-আসাদুজ্জামান, যশোর, দ্বিতীয়- রাসেল হোসেন, খুলনা, তৃতীয় রাশেদ সরোয়ার, ঝিনাইদহ, চতুর্থ- এমসি মামুন, পঞ্চম- ইমরান আলী, রংপুর, ষষ্ঠ- মোঃ ফয়সাল, ঢাকা, সপ্তম- নুরুল ইসলাম সাকিব, চট্টগ্রাম, অষ্টম- এম মাহবুবুর রহমান, কুষ্টিয়া, নবম- শেখ মনিরুল ইসলাম, খুলনা, দশম- নুরুল ইমরান, ঢাকা। গানের সুরারোপে- প্রথম স্থান অধিকার করে- নাসির উদ্দিন আল মামুন, ঢাকা, দিতীয়- রাইসুল ইসলাম, দিনাজপুর, তৃতীয় আসাদুজ্জামান, যশোর, চতুর্থ- জাকির হোসাইন, লক্ষীপুর, পঞ্চম- আফ্রিদী হাসান, ঢাকা, ষষ্ঠ- নিয়ামুল, চাঁপাইনবাবগঞ্জ, সপ্তম- জিয়াউর রহমান, কুমিল্লা, অষ্টম- মাহবুবুর রহমান, কুষ্টিয়া, নবম- নাঈম উদ্দিন, ফরিদপুর, দশম- কাজী জয়নাল, রাঙ্গামাটি। গান রচনা প্রতিযোগিতায় বিচারক ছিলেন- গীতিকার,সুরকার ও শিল্পী হাসিনুর রব মানু ও আবুল আলা মাসুম। সুরারোপ প্রতিযোগিতায় বিচারকার্য সম্পাদন করেন গীতিকার,সুরকার ও শিল্পী হাসনাত আব্দুল কাদের ও গোলাম মাওলা। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে সনদ ও পুরস্কার কুরিয়ার যোগে পাঠানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০