Admin
২৬ সেপ্টেম্বর ২০১৯, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ক্লাস-পরীক্ষা চালুসহ ২ দফা দাবীতে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এম.এ জলিল, স্টাফ রিপোর্টার ,

ক্লাস-পরীক্ষা চালু, ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে সড়ক অবরোধ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১০ টা থেকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সড়কে ঘন্টা খানেক সময় সকল প্রকার যানবাহন বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় অবস্থান নিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।
এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৯ মাস যাবত প্রতিষ্ঠানের বিভিন্ন বর্ষের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দফায় দফায় পরীক্ষা পেছানো ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করে আসছে। তারা আরও অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে বন্ধ রয়েছে তাদের পরীক্ষা। তাই দ্রুত অনাপত্তিপত্র প্রদাণ ও ক্লাস পরীক্ষা চালুর দাবী জানান তারা। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে যায়। সদর থানার ওসি মঈন উদ্দিন বলেন, তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এ ব্যাপারে ঝিনাইদহ ভেটেরিনারী কলেজের অধ্যক্ষ অমলেন্দু ঘোষ জানান, কলেজ থেকে পরীক্ষার তারিখ চেয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে বারবার প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্তু সাড়া পাওয়া যায়নি। এজন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি বিরোধকে কেন্দ্র করে ইমাম পরিবারের বসতবাড়িতে হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

দৌলতদিয়ায় ফেরিঘাটে আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে গেলো যাত্রীবাহী বাস

কোতয়ালী থানার চাঞ্চল্যকর হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

উচ্ছেদ, মামলা ও আতঙ্কে মানবেতর জীবন: নিজ ভিটায় ফিরতে চান ফজলুর রহমানের পরিবার

কোতোয়ালি থানার ওসির অপসারণ দাবি বিএনপি নেতার, পাল্টা ব্যাখ্যা পুলিশের

প্রাথমিক শিক্ষাপদক ২০২৬ উপজেলা পর্যায়ে মৃন্ময় দেব শীলের সাফল্য

রামিসা হত্যাকাণ্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দৈনিক আজকের সকালের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক রেজাউল করিম

কৃতজ্ঞতা বনাম অকৃতজ্ঞতা (কেন কৃতজ্ঞ মানুষ জীবনে আরো বেশি পায়, আর অকৃতজ্ঞ মানুষ ধীরে ধীরে সুযোগ হারায়)

রামিসা হত্যাকাণ্ড: মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জেলা পরিষদের প্রশাসকের

পাংশায় ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত আধুনিক কলাকৌশলে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কৃষকদের প্রশিক্ষণ

১০

মানবাধিকারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য! ঝিনাইদহে জনতার হাতে আটক কথিত চেয়ারম্যান, উদ্ধার ভুয়া পরিচয়পত্র-ওয়াকিটকি ও প্রাইভেটকার

১১

ফরিদপুরে নানা আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১২

ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপিত

১৩

ফরিদপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন

১৪

২২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০সিপিসি -৩

১৫

ফরিদপুরে জেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

১৬

ফরিদপুরে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাবলুর রহমান খান

১৭

ফরিদপুর পুলিশ লাইনস মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৮

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৯

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী স্মৃতি আক্তার (২২)–কে শ্বাসরোধে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড 

২০